ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ আ.লীগের ৭ নেতার মৃত্যুদন্ড সম্পত্তির অর্ধেক জুলাইযোদ্ধাদের একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান

অবরোধের নামে ভাঙ্গায় বর্বরতা, ট্রেন আটকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ৫২১ বার পড়া হয়েছে

ভাঙ্গায় ট্রেন আটকে যাত্রীদের নামিয়ে দেয় অবরোধকারীরা : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভাঙ্গায় অবরোধকারীদের বর্বরতা হাজারো মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। রোববারও তৃতীয় দফায় দুটি মহাসড়কে সাতটি ও রেলপথের তিনটি স্থান অবরোধ করে বিক্ষোভকারীরা।

এদিন সকাল ৯টার দিকে রাজবাড়ী-ফরিদপুর-ঢাকা রেলপথের ভাঙ্গা উপজেলার হামিরদি রেল ক্রসিংয়ে নকশীকাঁথা ট্রেনটি আটকে দেয় তারা। এসময় যাত্রীদেরও নামিয়ে দেওয়া হয়।

এতে নিদারুণ কষ্ট আর ভোগান্তিতে পড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সাধারণ মানুষ। ট্রেন আটকে যাত্রীদের নামিয়ে দেয় অবরোধকারীরা। এর ফলে নারী-শিশু, বৃদ্ধ যার পর নাই দুর্ভোগে পড়েন।

অবরোধের নামে ভাঙ্গায় বর্বরতা, ট্রেন আটকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়
ভাঙ্গায় ট্রেন আটকে যাতীদের নামিয়ে দেয় অবরোধকারীরা : ছবি সঙগ্রহ

সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধের বিষয়য়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাফ বলেদিয়েছেন, ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে যারা রাস্তা অবরোধ করে রেখেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

ফরিদপু-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবির নামে কয়েকদিন ধরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হচ্ছে। এ কারণে পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে বিভিন্ন যানবাহন আটক পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। নারী-শিশু চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

স ড়ক অবরোধকারীদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আরিফ হোসেন নামের এক ট্রেন যাত্রী সংবাদমাধ্যমকে বলেন, আমি রংপুরে যাবো। ট্রেন থামিয়ে নামিয়ে দেওয়ার পর সাত কিলোমিটার পথ হেঁটে এলাম। কোথাও কোনো গাড়ি নেই। কোথায় যাবো, কোন পথে যাবো, কোনো গাড়ি নেই। মানুষের চরম কষ্ট হচ্ছে। এভাবে কষ্ট দিয়ে আন্দোলন মোটেও গ্রহণযোগ্য নয়।

ট্রেনে করে ঢাকায় মেয়ে-জামাইয়ের বাসায় বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছিলেন ফরিদপুরের সালথার রসুলপুরের মো. বাচ্চু শেখ (৫৩)। ট্রেন থামিয়ে নামিয়ে দেওয়ার পর মাথায় পেঁয়াজের বস্তা নিয়ে হাঁটছেন তিনি।

আক্ষেপ করে বলেন, ট্রেনে করে ঢাকায় মেয়ের বাসায় যাচ্ছিলাম। হামিরদি রেলক্রসিংয়ে যাওয়ার পর রাস্তার ওপর আগুন জ্বালিয়ে ট্রেন আটকে দেওয়া হয়। পরে আমাদের ট্রেন থেকে নামিয়ে দিয়েছে। এখন এই ভারি মালপত্র নিয়ে হাঁটতে খুব কষ্ট হচ্ছে।

ভাঙ্গায় ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে দেয় অবরোধকারীরা : ছবি সংগ্রহ

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা রেলস্টেশন কর্মকর্তা সাকিবুর রহমান বলেন, রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল নকশিকাঁথা। ট্রেনটি আটকে দেওয়ায় ভাঙ্গা জংশনে ঢাকা থেকে আসা রাজবাড়ীগামী সুন্দরবন এক্সপ্রেস বন্ধ হয়ে আছে। এছাড়াও খুলনা তথা দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয় এবং যান চলাচল স্বাভাবিক থাকে সে বিষয়ে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। আমরা অবরোধকারীদের সঙ্গে কথা বলে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবরোধের নামে ভাঙ্গায় বর্বরতা, ট্রেন আটকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়

আপডেট সময় : ০১:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫