ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ আ.লীগের ৭ নেতার মৃত্যুদন্ড সম্পত্তির অর্ধেক জুলাইযোদ্ধাদের একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান

শেরপুরের ঝিনাইগাতী ভারতীয় মদের নিরাপদ রুটে পরিণত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ৬৩৪ বার পড়া হয়েছে

ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫৫ বোতল মদসহ ৫ মাদককারবারি গ্রেফতার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর থেকে মোহাম্মদ দুদু মল্লিক : শেরপুরের ঝিনাইগাতী যেন ভারতীয় মদের নিরাপদ রুট হয়ে ওঠেছে। প্রায় সময়ই সীমান্ত গলিয়ে ভারতীয় মদের চালান আসে এখানে। কিন্তু পুলিশী তৎপরতায় মাঝে মাঝেই ভারতীয় মদের চালানসহ গ্রেপ্তার হয় দুবৃর্ত্তরা।

শুক্রবার গোপন সূত্রে সংবাদ পেয়ে সীমান্তঘেঁষা সন্ধ্যাকুড়া এলাকায় পুলিশের দু’টি দল অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫৫ বোতল মদসহ ৫ মাদককারবারিকে গ্রেফতার করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার দুটি দল পৃথক অভিযান চালায়। তারা প্রথমে মাদক সম্রাট হিসাবে পরিচিত রাশেল মিয়াকে গ্রেপ্তার করে।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী খাটের নিচ থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩০ বোতল মদ উদ্ধার কওে পুলিশ। এছাড়া সাকিব, সেলিম, শাহাদাত ও আরমানের কাছ থেকে আরও ২৫ বোতল মোট ৫৫ বোতল মদ ও একটি অটোরিকশা জব্দ করে।

পুলিশ আরও জানায়, আটককৃত রাশেল মিয়ার বিরুদ্ধে সাংবাদিক পিটানো, মাদকসহ বিভিন্ন অপরাধে ১৯টি মামলা রয়েছে। এ বিষয়ে ওসি মো. আল আমিন বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সীমান্ত এলাকায় মাদক বিষয়ে জিরো টলারেন্স কার্যকর করতে আমরা দিনরাত কাজ করছি।

মাদক চক্র যত শক্তিশালীই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আনা হবে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত ঝিনাইগাতী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, সন্ধ্যাকুড়া এলাকার মো. রাসেল মিয়া (২৮), পশ্চিম সন্ধ্যাকুড়া গ্রামের সাকিব আল হাসান (১৯), সেলিম মিয়া (২৩), নলকুড়া রাবারড্যাম এলাকার শাহাদাত হোসেন এবং কুছাইকুড়া গ্রামের অটোচালক মোহাম্মদ আলী ওরফে আরমান (২৯)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শেরপুরের ঝিনাইগাতী ভারতীয় মদের নিরাপদ রুটে পরিণত!

আপডেট সময় : ০৬:৪৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫