ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ আ.লীগের ৭ নেতার মৃত্যুদন্ড সম্পত্তির অর্ধেক জুলাইযোদ্ধাদের একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান

ঢাকায় ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি নারী আটক

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০১:৩৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ৩১১ বার পড়া হয়েছে

ঢাকায় ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি নারী আটক

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিমাবন্দরে ১৩০ কোটি টাকার মাদকের চালান আটক করা হয়েছে। দোহা থেকে ঢাকায় আসা একজন বিদেশি নারী এই মাদকের চালান বহন করছিলেন। তাকে আটক করা হয়েছে। নিকট অতীতে এতো বড় কোকেনের চালান আটকের খবর নেই।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৩০ কোটি টাকা মূল্যের কোকেনসহ বিদেশি নারী যাত্রীকে আটক এবং কোকেনের চালান জব্দের খবর জানায়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক সোনিয়া আক্তার জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার নাগাদ কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে এ মাদকসহ তাকে আটক করা হয়।

কাস্টমস গোয়েন্দার খবর, দোহা থেকে ঢাকাগামী কাতার এয়ারলাইন্সের কিউআর৬৩৮ ফ্লাইটটি ২৫ আগস্ট দিবাগত রাত ২টা ৩০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান অবতরণের পর গোয়েন্দারা ফ্লাইটের ৩০এ সিটে বসা যাত্রী এম এস কারেন পেতুলা স্টাফলকে শনাক্ত করেন। পরে ইমিগ্রেশন সম্পন্ন করে যাত্রীকে ব্যাগেজসহ গ্রিন চ্যানেলে এনে স্ক্যানিং ও তল্লাশি করা হয়।

এ সময় যাত্রীর লাগেজে তিনটি প্লাস্টিকের জার পাওয়া যায়। জারের ভেতর থেকে ২২ পিস ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো কোকেন উদ্ধার হয়। জব্দ করা কোকেনের ওজন ৮.৬৬ কেজি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

এ ঘটনায় চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফৌজদারি মামলা ও কাস্টমস আইনে বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকায় ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি নারী আটক

আপডেট সময় : ০১:৩৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫