ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

মব সহিংসতায় চট্টগ্রামে নিহত কিশোর, অপরাধী মনে হচ্ছে না পুলিশে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ৩১৫ বার পড়া হয়েছে

বাংলাদেশে থামছে না ‘মব’ সহিংসতার কিশোর

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আতঙ্কের নাম ‘মব জাস্টিস’। বাংলাদেশে আইন হাতে তুলে নেবার প্রবণতা বাড়ছে। দেশের বিভিন্ন মাঝে মাঝেই মব সহিংসতার বলি হচ্ছে কেউ না কেউ। আইনের শাসনের দুর্বলতার কারণেই এমন ঘটনা ঘটছে।

সাম্প্রতিক সময়ে মব জাস্টিসের নামে কাউকে গণপিটুনি দেওয়া হচ্ছে, কারো বাড়ি-ঘরে ঢুকে লুটপাট করা হচ্ছে। কাউকে আবার আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। কাউকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। কাউকে আবার জুতার মালা পরিয়ে কান ধরে উঠবস করানোর মতো ঘটনাও ঘটেছে।

দলবদ্ধ হয়ে বিচারবহির্ভূতভাবে কাউকে হত্যার ঘটনাও ঘটেছে। শুক্রবার দেশটির চট্টগ্রামের ফটিকছড়িতে তিন কিশোরকে চোর সন্দেহে বেঁধে প্রকাশ্যে পেটানোর সময় ঘটনাস্থলেই রিহান মহিন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়।

ফটিকছড়ির উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চেইঙ্গার সেতু এলাকার ঘটনা। পুলিশের ধারণা, পূর্বের বিরোধ থেকে চোর সন্দেহের নাটক সাজিয়ে পেটানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, কিশোর তিন বন্ধুসহ এক আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে পরিকল্পিতভাবে ‘মব’ করে পেটানো হয়েছে।

এ ঘটনায় রিহানের দুই বন্ধু মানিক ও মুহাম্মদ রাহাত গুরুতর আহত হয়। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত রিহান
নিহত রিহান

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, নিহত রিহান বাবার মুদিদোকানে সহযোগী হিসেবে কাজ করত। গতকাল তারা চট্টগ্রাম নগরে বেড়াতে যায়। রাতে তারা বাড়ি ফিরছিল।

তিনটার দিকে বাড়ির কাছে এলে আগে থেকে অপেক্ষায় থাকা সাত থেকে আটজন যুবক তাদের চোর আখ্যা দিয়ে ধাওয়া দেন। এরপর এ তিনজন দৌড়ে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেয়। সেখান থেকে যুবকেরা ধরে এনে সেতুর ওপর আনেন।

এরপর তিন কিশোরকে রশি দিয়ে বেঁধে ‘মব’ করে বেধড়ক মারধর করেন। এতে ঘটনাস্থলেই রিহানের মৃত্যু হয়। পরে স্থানীয় কিছু বাসিন্দা গুরুতর আহত মানিক ও রাহাতকে উদ্ধার করে হাসপাতালে নেন।

ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। আর দুপুরে রিহানের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। পুলিশ মূল হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

একই গ্রামের যুবকেরা হামলা করায় এটিকে গণপিটুনি বা চোর সন্দেহ মনে হচ্ছে না। তাদের মধ্যে হয়তো কোনো বিরোধ বা শত্রুতা থেকে এ ঘটনার সূত্রপাত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মব সহিংসতায় চট্টগ্রামে নিহত কিশোর, অপরাধী মনে হচ্ছে না পুলিশে

আপডেট সময় : ০৫:৫৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫