ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী

 বাংলাদেশে আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ২৮৮ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমিনুল হক, ঢাকা

আগামী সপ্তাহেই বাংলাদেশে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে। চব্বিশের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এর পর নভেম্বরে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) হিসাবে নিয়োগ পান এ এম এম নাসির উদ্দিন। সিইসি যোগদানের পরই ২৫’র ডিসেম্বরকে সামনে রেখে প্রাথমিক কর্মপরিকল্পনা সাজান।

গত ৫ই আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারি প্রথমার্ধে ভোটের সম্ভাব্য সময়ীমানা নির্ধারণ হওয়ার পর নতুন সময় ধরে কর্মপরিকল্পনাটির পরিমার্জন চলছে। ভোটার তালিকা, সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, নির্বাচনী আইনের সংস্কার, সরঞ্জাম কেনাকাটা, দল ও অংশীজনের সঙ্গে সংলাপ, প্রশিক্ষণ, মুদ্রণ, আইন শৃঙ্খলা সভা, নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে সভাসহ তফসিলের আগে-পরে প্রস্তুতির ফর্দ থাকবে এই রোডম্যাপে।

২৬-এর ফেব্রুয়ারির মাঝামঝি নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের আনাচেকানাচে বইছে নির্বাচনী হাওয়া। ইউনূস সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। এরই মধ্যে তিনদিনের মালয়েশিয়া সফর শেষে বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন ড. ইউনূস। মালয়েশিয়া সফরে থাকা অবস্থায় বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার কথা বলেন ইউনূস। গত ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র ঘোষণার পর রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ২৬’র ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা আসে ইউনূনের তরফে।

নির্বাচন কমিশনও বলছে, ডিসেম্বরের প্রথমার্ধে ভোটের আগে ৫০ থেকে ৬০ দিন হাতে রেখে ভোটের তফসিল দেয়া হবে। এরই প্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, আগামী সপ্তাহে নির্বাচনি রোডম্যাপটি দিতে ইসি প্রস্তুত। নির্বাচনের শুরু থেকে ফলাফলের গেজেট প্রকাশ পর্যন্ত কাজের ফর্দ নিয়েই রোডম্যাপের ঘোষণা। আগামী সপ্তাহে রোডম্যাপ প্রকাশ করবেন প্রধান নির্বাচন নির্বাচন কমিশন (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের ইসি সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচনি কাজের সময়ভিত্তিক বাস্তবায়নসূচি থাকবে ঘোষিত রোডম্যাপে। নবম সংসদ নির্বাচনের আগে ২০০৭-২০০৮ সাল থেকে কাজের অগ্রগতি তুলে ধরে রোডম্যাপ প্রকাশের রেওয়াজ চলে এসেছে। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের দেড় বছর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে রোডম্যাপ দিয়েছিল তৎকালীন ইসি। কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে ১৮ অগাস্ট বৈঠক করার কথা রয়েছে। ইসির অনুমোদনের পর তা পুস্তিকা আকারে প্রকাশ হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

 বাংলাদেশে আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

আপডেট সময় : ০৭:২৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫