ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

হাসিনার বিচার শুরু : রাজস্বাক্ষী হচ্ছেন সাবেক আইজিপি মামুন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ২৪৬ বার পড়া হয়েছে

ট্রাইব্যুনালে সাবেক আইজপি মামুন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি এই মামলায় রাজসাক্ষী হতে চান। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হলে বলেন, আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

জুলাই গণহত্যা চলাকালীন পুলিশ প্রধানের দায়িত্ব পালন করা চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, এই মামলায় আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই। জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত ছিলাম, আমি দায়ী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্ট গণহত্যার দায় স্বীকার করে সাক্ষ্য দিতে চাইলেন সাবেক আইজিপি।

পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। প্রথমে ট্রাইব্যুনাল তিন আসামির বিরুদ্ধে মোট ৫টি অভিযোগ পড়ে শোনানো হয়। পরে অভিযুক্ত মামুনের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি ট্রাইব্যুনালকে বলেন, আমি শুনেছি।

আই ফিল গিল্টি, আমি জুলাই অপরাধের বিস্তারিত আদালতের সামনে তুলে ধরতে চাই। এ পর্যায়ে মামুনের আইনজীবী ট্রাইব্যুনালকে বলেন, যেহেতু তিনি সাক্ষী হতে চেয়েছেন তাই তার যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হোক। ট্রাইব্যুনাল এ বিষয়ে পরে আদেশ দেবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ নিয়ে তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো। আগামী ৩ আগস্ট মামলার সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) এবং ৪ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করে ট্রাইব্যুনাল।

এর আগে, গত ৭ জুলাই শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজ দিন ধার্য করা হয়েছিল। মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আসামি। এর মধ্যে আবদুল্লাহ আল-মামুন গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

সেদিন অভিযোগ গঠনের বিষয়ে ট্রাইব্যুনালের শুনানিতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের অব্যাহতির আবেদন করেছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাসিনার বিচার শুরু : রাজস্বাক্ষী হচ্ছেন সাবেক আইজিপি মামুন

আপডেট সময় : ০৯:৫১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫