ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধ থামিয়ে ইসরায়েলকে গাজা পুনর্গঠনে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র! অভিযোগ অরুণাচলের আদিবাসীদের ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা বিটাকের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল বেশি নারীদের শতভাগ কর্মসংস্থান ইতিবাচক শিল্পমন্ত্রী জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি  টাকার বাজেট পাস ভারতের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে না চীন তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী ঋণনির্ভর নয়, বাংলাদেশ বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, এমপি হিসেবে শপথ নেওয়ার পথ বন্ধ বিটিভিতে সরাসরি সম্প্রচার: ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দুপুরে জাপানিজ রক্ষণের দুর্ভেদ্য দেয়াল ভেঙে ব্রাজিলের জয়ের হাসি নকআউটের আগে আর্জেন্টিনার স্বস্তির খবর

ব্রিটেনের প্রধানমন্ত্রী ও রানিকে শোকবার্তা পাঠালেন শেখ হাসিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১ ৩৬৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রিটেনের প্রধানমন্ত্রী-রানিকে শোকবার্তা পাঠালেন শেখ হাসিনা

ভয়েস ডিজিটাল ডেস্ক

প্রিন্স ফিলিপের (ডিউক অব এডিনবার্গ) মৃত্যুতে তার স্ত্রী ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে শোকবার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, পৃথক দু’টি শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিন্স ফিলিপের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে পাঠানো শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রিন্স ফিলিপের মৃত্যুতে বাংলাদেশের জনগণ, সরকারের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে গভীর দুঃখ ও শোক প্রকাশ করছি।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণের কাছে প্রিন্স ফিলিপ সর্বদা দায়িত্ব ও সম্মানের উদাহরণ হয়ে থাকবেন।

ব্রিটেনের রানিকে উদ্দেশে করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আপনার ঐতিহাসিক দু’টি সফরের কথা স্মরণ করছি। যেখানে আপনার সঙ্গী ছিলেন এডিনবার্গ।

শেখ হাসিনা বলেন, প্রিন্স ফিলিপের মৃত্যুতে বাংলাদেশ এবং ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটি একজন সত্যিকারের বন্ধুকে হারিয়েছে।

প্রিন্স ফিলিপের মৃত্যুতে তার স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রিন্স ফিলিপের মৃত্যুতে আপনি (রানি), ব্রিটেনের রাজ পরিবার এবং যুক্তরাজ্যের জনগণকে এই শোক সইবার শক্তি ও সাহস দিন।

প্রিন্স ফিলিপের মৃত্যুতে বাংলাদেশের জনগণ, সরকার এবং নিজের পক্ষ থেকে শোক জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে আলাদা আরেকটি শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রিটেনের প্রধানমন্ত্রী ও রানিকে শোকবার্তা পাঠালেন শেখ হাসিনা

আপডেট সময় : ০৭:৩৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১