ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপসাগরে নতুন উত্তেজনা, ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে মুখোমুখি ইরান-আমিরাত বাংলাদেশ-কাতার জ্বালানি ও অর্থখাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মতি কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের ভাগ্যবদলের স্বপ্নে ঘরছাড়া ভূমধ্যসাগরে সলিল সমাধি উদ্যোগ পরিবর্তনের এপ্রিল-মার্চ হচ্ছে নতুন অর্থবছর সমঝোতার মেয়াদ শেষ ইরানকে ‘সাদা পতাকা তুলে আত্মসমর্পণ’ করতে বললেন ট্রাম্প ঘুরে দাঁড়ানোর ছয় মাস “ধ্বংসস্তূপ সামলে অর্থনীতি ও রাষ্ট্রযন্ত্র পুনর্গঠনের পথে সরকার” মৎস্যজাত পণ্য রপ্তানি করে বছরে ৬ হাজার কোটি টাকার বেশি আয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  ফেরনোর প্রক্রিয়া ভারতের সিদ্ধান্ত : চিফ প্রসিকিউটর

বাংলাদেশ চাইলে করোনার ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র : জন কেরি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১ ৩৮৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের সঙ্গে আঞ্চলিক ভিত্তিতে দ্বিপাক্ষিক বা ত্রিপক্ষীয় উপায়ে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আগ্রহী। তিনি বলেন, দেশে ৫ দশমিক ৮ মিলিয়ন সৌর বিদ্যুৎ সংযোগ রয়েছে।

ভয়েস রিপোর্ট, ঢাকা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠকালে ঢাকা সফরকালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও সাবেক বিদেশমন্ত্রী জন কেরি বলেছেন, বাংলাদেশ চাইলে করোনার ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র।

২২-২৩ এপ্রিল যুক্তরাষ্ট্রে ৪০টি দেশের রাষ্ট্র বা সরকার প্রধানের অংশগ্রহণে ভার্চ্যুয়াল মাধ্যমে ক্লাইমেট লিডার্স সামিটের আয়োজন করা হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ নিশ্চিত করতে সশরীরে আমন্ত্রণপত্র নিয়ে আসেন জন কেরি।

বৈঠকে বিদেশমন্ত্রী ড. একে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার উপস্থিত ছিলেন।

বৈঠককালে কেরি প্রধানমন্ত্রীকে বলেন, বাংলাদেশ চাইলে তারা কোভিড-১৯ ভ্যাকসিন দিতে পারে। কারণ আমেরিকা মধ্য গ্রীষ্মের মধ্যেই এই ভ্যাকসিনের চাহিদা পূরণ করবে। এরপর বাংলাদেশকে তারা কোভিড ভ্যাকসিন দিতে পারবে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এতথ্য জানান।

প্রেস সচিব জানান, জন কেরির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, প্যারিস চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিরে আসা জলবায়ু কূটনীতিতে নতুন গতি তৈরি হবে। প্রধানমন্ত্রী প্যারিস চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিরে আসায় ব্যাপক প্রশংসা করেন।

ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ২২-২৩ এপ্রিল আয়োজিত ক্লাইমেট লিডার্স সামিটে যোগ দেওয়ার আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান। জন কেরিও আমন্ত্রণটি গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

বৈঠকে বিশেষ দূত জন কেরি দূষণের ঝুঁকি হ্রাসে জলবিদ্যুতের পাশাপাশি সৌরশক্তির মতো বিকল্প শক্তি ব্যবহারের উপর জোর দিয়েছেন। কেরি বলেছেন, মার্কিন সংস্থাগুলো অন্যদের সঙ্গে অংশীদার হয়ে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহী।

তিনি আরও বলেন, ওবামা প্রশাসন গ্রিন জলবায়ু তহবিলকে এক বিলিয়ন ডলার দিয়েছিল। তবে বর্তমান প্রশাসন ১শ’ বিলিয়ন ডলার সহায়তা দেবে। কেরি জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের সঙ্গে আঞ্চলিক ভিত্তিতে দ্বিপাক্ষিক বা ত্রিপক্ষীয় উপায়ে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আগ্রহী। তিনি বলেন, দেশে ৫ দশমিক ৮ মিলিয়ন সৌর বিদ্যুৎ সংযোগ রয়েছে। সেচের জন্য সৌরশক্তি প্রয়োজন।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে তার সরকার অন্য উদ্যোগের পাশাপাশি জলবায়ু ট্রাস্ট তহবিল গঠন করেছে। এছাড়াও সরকারি উদ্যোগে ইতোমধ্যে সারা দেশে প্রায় ১১ দশমিক ৫ মিলিয়ন চারা রোপণ করা হয়েছে এবং বেসরকারিভাবে আরো এক কোটি চারা রোপণ করেছিলেন।

এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টায় দিল্লি থেকে বিশেষ বিমানে জন কেরি ঢাকায় আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান ড. এ কে আব্দুল মোমেন ও তার স্ত্রী সেলিনা মোমেন। এসময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ চাইলে করোনার ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র : জন কেরি

আপডেট সময় : ১০:১৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১