ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

বিশ্বে প্রথমবারের মতো লাখো লোকের ইফতারে ড. ইউনূস ও গুতেরেস

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ২২৯ বার পড়া হয়েছে

এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্ভবত এটিই বিশ্বে প্রথম কোন ঘটনা। বাংলাদেশ এই নজির গড়লো। বৃহস্পতিবার চারদিনের সফরে ঢাকায় পৌছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার যান দেশটির কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির পরিদর্শনে। যেখানে ১২ লাখের অধিক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস।

এখানে রোহিঙ্গা শিবির পরিদর্শন ও রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে আলাপ শেষে ১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে ইফতারে অংশ নেন আন্তোনিও ও ড. ইউনূস।

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস এই ইফতারের আয়োজন করেন।

চার দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসা জাতিসংঘের মহাসচিব কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবার আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. ইউনূসের সঙ্গে বৈঠকে মিলিত হন।

বৈঠকে আন্তোনিও গুতেরেস বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করতে তিনি রমজান মাসে বাংলাদেশে এসেছেন।

বৈঠকে কক্সবাজারের শরণার্থীশিবিরে বসবাসরত ১২ লাখ রোহিঙ্গার জন্য মানবিক সহায়তা হ্রাস নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, পৃথিবীতে এতটা বৈষম্যের শিকার অন্য কোনো জনগোষ্ঠী আমি দেখিনি।

আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ভুলতে বসেছে উল্লেখ করে তিনি বলেন, মানবিক সহায়তা কমানো একটি অপরাধ। পশ্চিমা দেশগুলো এখন প্রতিরক্ষা খাতে ব্যয় দ্বিগুণ করছে, কিন্তু তখন আবার বিশ্বজুড়ে মানবিক সহায়তা সংকুচিত হচ্ছে।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি জাতিসংঘের অপরিসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন গুতেরেস। তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের প্রতি অত্যন্ত উদারতা দেখিয়েছে। তিনি আরও বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী আমার জন্য একটি বিশেষ বিষয়।

জাতিসংঘ মহাসচিব বলেন, তিনি রোহিঙ্গা সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন এবং তাদের জন্য সহায়তা সংগ্রহকে অগ্রাধিকার দেবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিশ্বে প্রথমবারের মতো লাখো লোকের ইফতারে ড. ইউনূস ও গুতেরেস

আপডেট সময় : ১০:১৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫