ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের সমর্থক ভাইয়ারা না থাকলে ঘটনা অন্য রকম হয়ে যেতো: নাঈম হাসান আদ্-দ্বীনের কোটি টাকার চাপ উপেক্ষা করে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা যৌথ টহল ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সম্মত বিজিবি-বিএসএফ, নভেম্বরে ঢাকায় পরবর্তী বৈঠক

বিজিবি’র আর্থিক সহযোগিতা পেলো জুলাই বিপ্লবে আহত ১৮জন ছাত্র-জনতা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০১:৫২:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ৩০৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই বিপ্লবে আহত হয়েছে এমন ১৮জন ছাত্র-জনতাকে আর্থিক সহায়তা প্রদান করলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

রবিবার ঢাকার পিলখানা বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবে আহত ১৮ জন ছাত্র-জনতাকে পুনর্বাসনে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আহতদেরকে আর্থিক সহায়তা প্রদান করেন।

জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর যোদ্ধাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে অতিরিক্ত মহাপরিচালক বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি এক নতুন বাংলাদেশের ঠিকানা পেয়েছে।

সেই অভিষ্ট বাংলাদেশ বিনির্মাণে বিজিবিও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। জুলাই বিপ্লবের শুরু থেকেই বিজিবি স্ব-উদ্যোগে বর্ডার গার্ড হাসপাতালে আন্দোলনে আহত প্রায় অর্ধশত ছাত্র-জনতাকে চিকিৎসা প্রদান করেছে।

সহযোদ্ধা হিসেবে আহত ছাত্র-জনতার পাশে দাঁড়াবার প্রতিশ্রুতি দিয়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সারাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১০০ জন ছাত্র-জনতাকে পুনর্বাসন করার জন্য প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ গ্রহণ করেন।

গত ৮ ডিসেম্বর মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭ জন আহত ছাত্র-জনতাকে আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদানের মাধ্যমে পুনর্বাসন কার্যক্রম শুরু করেন।

এরই ধারাবাহিকতায় বিজিবির বিভিন্ন ব্যাটালিয়ন, সেক্টর ও রিজিয়নের তত্তাবধানে সারাদেশে আহত ছাত্র-জনতাকে পুনর্বাসনে সহায়তা প্রদান করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আরও ১৮ জন আহত ছাত্র-জনতাকে সহযোগিতা করা হয়েছে। আজকের এই অনুদান প্রদানের মাধ্যমে বিজিবি কর্তৃক প্রতিশ্রত ১০০ জন আহত ছাত্র-জনতাকে পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিজিবি’র আর্থিক সহযোগিতা পেলো জুলাই বিপ্লবে আহত ১৮জন ছাত্র-জনতা

আপডেট সময় : ০১:৫২:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫