ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

মোদির শপথ অনুষ্ঠানে থাকছেন যেসব বিদেশি নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ২৮৭ বার পড়া হয়েছে

মোদির শপথ অনুষ্ঠানে থাকছেন যেসব বিদেশি নেতা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল রোববার। এই শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদির আমন্ত্রণে এরই মধ্যে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ছাড়াও ভারতের বেশ কয়েকটি প্রতিবেশী রাষ্ট্রের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন মোদি।

ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি ভবনে টানা তৃতীয় মেয়াদে শপথ গ্রহণ করবেন মোদি। এই একই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীপরিষদের সদস্যরাও শপথ নেবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব বিদেশি নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে অনেকেই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং তারা রোববারের মধ্যে দিল্লিতে এসে পৌঁছাবেন।

যারা মোদির শপথে আসবেন তাদের তালিকা প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এতে দেখা যাচ্ছে এই অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও অংশগ্রহণ করবেন—

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, সিসিলিসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জুগনাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার ডাহাল এবং ভুটানের প্রধানমন্ত্রী থেসেরিং তোবগে।

কোন নেতা কবে ভারতে পৌঁছাবেন-

আজ শনিবার ভারতে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সিসিলিশের ভাইস প্রেসিডেন্ট। বাকি নেতারা কাল রোববার দিল্লিতে পৌঁছাবেন।

এসব নেতার আগমন উপলক্ষে ভারতের রাজধানী নয়াদিল্লির নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এছাড়া লীলা, তাজ, আইটিসি মৌরাসহ বড় হোটেলগুলো কঠোর নিরাপত্তা বেষ্টনির আওতায় নিয়ে আসা হয়েছে।

শপথ গ্রহণ অনুষ্ঠান ছাড়াও এসব নেতা ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর আয়োজিত রাষ্ট্রীয় ভোজে অংশ নেবেন। তখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা হতে পারে বলে জানিয়েছে এনডিটিভি।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোদির শপথ অনুষ্ঠানে থাকছেন যেসব বিদেশি নেতা

আপডেট সময় : ০৯:৩৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪