ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশুহত্যার অভিযুক্ত বাবা-ছেলেকে ঘিরে আদিতমারীতে রণক্ষেত্র, এসপিসহ আহত ২০ ইরান-মার্কিন চুক্তি আলোচনায় তিন হাজার কোটি ডলার রাজশাহীর আম ও কালাইরুটি স্বাদে মুগ্ধ মার্কিন অতিথি   বেনজীরকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানো প্রক্রিয়া চলছে: উপদেষ্টা চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের

নিষিদ্ধ কর্মকাণ্ডে মাহি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ২৬২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা মাহিয়া মাহি। বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে আছেন এই নায়িকা। বন্ধু-বান্ধবীদের সঙ্গে বেশ সুন্দর সময় কাটাচ্ছেন তিনি। শুধু তাই নয় নতুন উদ্যমে কাজেও ফিরেছেন তিনি। গেল ঈদে মুক্তি পাওয়া শাকিবের ‘রাজকুমার’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন।

এদিকে কিছুদিন আগে ‘কই জানে না’ সিনেমার ‘আশিকি’ গানের সঙ্গে নাচের একটি ভিডিও প্রকাশ করে নেটাগরিকদের মনোযোগ কাড়েন তিনি। এক মিনিটের সেই ভিডিওতে মাহির সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকেই ভাবছিলেন ফুরিয়ে যাননি তিনি। অনেকে তাকে এমন রূপে ফের পর্দায় দেখারও স্বপ্ন দেখছিলেন। এত কিছুর মাঝে এই নায়িকা জানালেন তিনি একটি অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছা দূত হয়েছেন।

খবরটি জানিয়ে নিজের ফেসবুক থেকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় মাহি বলেন, আমি মাহিয়া মাহি। আজকে আমি তোমাদের জন্য দারুণ একটি নিউজ নিয়ে এসেছি। আমি নতুন এক ফ্যামিলিতে যোগ দিতে যাচ্ছি। জয়েন হতে যাচ্ছি শুভেচ্ছাদূত হিসেবে। অনেক চমক নিয়ে আসবো তোমাদের কাছে।

এদিকে বাংলাদেশের সংবিধান ও আইনে জুয়া খেলা একেবারেই নিষিদ্ধ। বাংলাদেশের সংবিধানের ১৮ (২) অনুচ্ছেদে নৈতিকতা রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে বলা হয়, গণিকাবৃত্তি ও জুয়াখেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

১৮৬৭ সাল থেকে চালু প্রকাশ্য জুয়া আইন অনুসারে, কেউ টাকার বিনিময়ে বাজি বা জুয়ার আসর বসালে এবং কেউ তাতে অংশ নিলে তা হবে দণ্ডনীয় অপরাধ। সুতরাং প্রচলিত আইন অনুসারে সব ধরনের জুয়া বাংলাদেশে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

বিষয়টি নিয়ে মাহি বলেন, চুক্তিতে স্পষ্ট লেখা আছে ক্রিকেট রিলেটেড ইনফরমেটিভ প্ল্যাটফর্ম অ্যান্ড নট প্রমোটিং ক্যাসিনো। আমি এভাবেই তাদের সঙ্গে চুক্তি করেছি। চুক্তিতে এটাও উল্লেখ আছে, আমি যদি কোনো বেটিং অ্যাপের সঙ্গে কাজ করতে চাই, সেটাও পারবো না। আমি অবৈধ কোনো কিছু করিনি। আমাদের দেশের অনেকেই এ রকম চুক্তি করেছেন। আমি অবশ্যই বেটিং অ্যাপের সঙ্গে নেই, ভবিষ্যতেও থাকবো না।

মাহির হাতে বর্তমানে নেই নতুন সিনেমা। নির্বাচনে হেরেছেন। দ্বিতীয় সংসার ভেঙেছে। তবে নিজেকে ফিরে পেতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। জিমে গিয়ে নিজেকে ফিট রাখছেন। নতুনভাবে নিজেকে দর্শকের সামনে হাজির করতে চাইছেন।

প্রসঙ্গত, এর আগে দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এমন সাইটের বিজ্ঞাপন ও শুভেচ্ছাদূত হিসেবে জড়িয়েছে জয়া আহসান, অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়ার নাম। এর মধ্যে জয়া ও ফারিয়াকে শুধু বিজ্ঞাপনে পাওয়া গেলেও অপু কাজ করছেন শুভেচ্ছাদূত হিসেবে! আর তাদের বেশির ভাগেরই দাবি, ভুল তথ্যে তারা এগুলোতে জড়িয়ে পড়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিষিদ্ধ কর্মকাণ্ডে মাহি

আপডেট সময় : ০৯:১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪