ঢাকা ১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জব্বারের বলীখেলায় ইতিহাস: হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাঘা শরীফ উত্তরাঞ্চলে অতিবৃষ্টির শঙ্কা: সিলেট-সুনামগঞ্জে সাময়িক বন্যার পূর্বাভাস বিয়াম স্কুলে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী উদ্ভাবকদের স্বীকৃতি ও সুরক্ষায় আধুনিক ব্যবস্থা গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯ তম বার্ষিক সাধারণ সভা পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সংস্কারে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: নজরদারি বাড়িয়েছে সিটিটিসি নির্বাচনের আগেই অস্থিতিশীলতার ষড়যন্ত্র: জামায়াতকে কড়া জবাব মির্জা ফখরুলের লোডশেডিং ৩০০০ মেগাওয়াট : গ্যাস সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে ১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ২০২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কর্মরত সবার ছুটি বাতিল করা হয়েছে। রেমাল মোকাবিলায় জরুরি নির্দেশনা দেন মেয়র আতিকুল ইসলাম।

নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট অফিসারদের সব ধরনের ছুটি বাতিল, দ্রুত পানি নিষ্কাশনে কুইক রেসপন্স টিম প্রস্তুত, ঝড়ে কোথাও কোনো গাছ পড়ে রাস্তা ব্লক হলে দ্রুত সময়ের মধ্যে অপসারণসহ নগরবাসীর সব ধরনের সহযোগিতার জন্য এগিয়ে আসা।

জরুরি প্রয়োজনে নগরবাসীকে ডিএনসিসির হটলাইন নাম্বার ১৬১০৬ নাম্বারে ফোন করার জন্য নগরবাসীকে আহ্বান জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

রোববার (২৬ মে) গুলশান নগর ভবনে এক জরুরি সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।

ডিএনসিসি মেয়র বলেন, শক্তিশালী ঘূর্ণিঝড় যে কোনো সময় উপকূলে আছড়ে পড়তে পারে। এর প্রভাবে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। ঝড় ও ভারি বৃষ্টিপাতে নগরবাসীর দুর্ভোগ যেন না হয় সেজন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীকে সচেষ্ট থাকতে হবে। বিশেষ করে প্রকৌশল বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সমন্বিতভাবে কার্যক্রম গ্রহণ করবে।

বৃষ্টিপাত থেকে যাতে শহরের কোথাও কোনো জলাবদ্ধতা না দেখা দেয় সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। কোথাও কোনো রাস্তা-ঘাট ব্লক হলে সেটি দ্রুত সময়ের মধ্যে পরিষ্কারের জন্য কাজ করতে হবে। কুইক রেসপন্স টিম সার্বক্ষণিক কাজ করবে।

ডিএনসিসি মেয়র সকল কাউন্সিলরদের নিজ নিজ ওয়ার্ডে সরেজমিনে থেকে তদারকি করার আহবান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছুটি বাতিল

আপডেট সময় : ০৮:৪০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪