ঢাকা ০১:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর চীন সফরে বড় সাফল্য বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ ১১ চীনা প্রতিষ্ঠানের জামালপুর জিরো লাইনে ভারতীয়দের মাটি কাটার চেষ্টা, বাংলাদেশিদের বাধা মাদক পাচারে বদির জায়গা কে নিয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রীকে গয়েশ্বর রায়ের প্রশ্ন ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প ধ্বংসস্তূপের নিচে চাপা হাজারো স্বপ্ন, উদ্ধার ১,৪৩০ মরদেহ সফল দেশের স্বীকৃতি ফল উৎপাদনে নতুন উচ্চতায় বাংলাদেশ, বিশ্বে গড়ছে দৃষ্টান্ত দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান গুমের শিকার পরিবারের ভাতা বরাদ্দ এই বাজেটেই প্রতিশ্রুতি মির্জা ফখরুলের হামে মৃত্যু ৭০০ ছাড়াল, বাড়ছে উদ্বেগ তিস্তা প্রকল্প বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের: মাহদী আমিন

নেট দুনিয়া কাঁপানো কুকুরটি মারা গেছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে

নেট দুনিয়া কাঁপানো কুকুরটি মারা গেছে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেট দুনিয়া কাঁপানো বিখ্যাত কুকুর ‘কাবুসু’ মারা গেছে। কুকুরটির ছবি দিয়ে বিশ্বব্যাপী তৈরি হয়েছে কোটি কোটি মিম। এ ছাড়া কুকুরটি দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল ‘ডগকয়েন’ নামের ক্রিপ্টোকারেন্সি।

‘ডগকয়েন’ এর পক্ষ থেকে কুকুরটির মৃত্যুর তথ্য জানানো হয়েছে। শুক্রবার (২৪ মে) এক্সে এক পোস্টে তারা বলেছে, ‘কাবুসু আজকে আমাদের কমিউনিটির বন্ধু ও অনুপ্রেরণা, সুন্দরভাবে তার মালিকের বাহুতে মারা গেছে। সে ছিল এমন কুকুর যে শুধু আনন্দ এবং সীমাহীন ভালোবাসাকে জানতো।’

কাবুসুর মাধ্যমে প্রথমে তৈরি করা হয় মজার মজার মিম। এরপর মজার ছলে তৈরি করা হয় ‘ডগকয়েন’। যার প্রভাব পড়েছিল পুরো বিশ্বজুড়ে। ডগকয়েন সফলতা পাওয়ার পর কুকুরের থিমের আরও টোকেন তৈরি হয়েছে। যার মধ্যে অন্যতম সিবা ইনু এবং ফ্লোকি। যেগুলো পরবর্তীতে ক্রিপ্টোকারেন্সি খাতের বড় অংশ হয়ে উঠে।

কাবুসুর মালিক একটি ব্লগ পোস্টে জানিয়েছেন, আগামী ২৬ মে কুকুরটির জন্য তারা জাপানের নারিতা শহরে একটি বিদায়ী অনুষ্ঠান আয়োজন করবেন। কুকুরটির মালিক আরও জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার (২৩ মে) কাবুসু স্বাভাবিকভাবে তার খাবার (ভাত) এবং পর্যাপ্ত পানি খায়। পরে ঘুমের মধ্যে তার মৃত্যু হয়।

কাবুসু ২০২২ সালে লিউকেমিয়া এবং লিভারের রোগে আক্রান্ত হয়। তা সত্ত্বেও দীর্ঘদিন বেঁচে ছিল। কুকুরটির মালিক বলেছেন, এটি বিশ্বের সবচেয়ে সুখী কুকুর ছিল এবং তাকে পাওয়ায় তিনিও বিশ্বের সবচেয়ে সুখী মানুষ ছিলেন।

সূত্র: এনবিসি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নেট দুনিয়া কাঁপানো কুকুরটি মারা গেছে

আপডেট সময় : ১১:৩৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪