ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের শ্বাসরুদ্ধকর জয়

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৫১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪ ২৬২ বার পড়া হয়েছে

জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের শ্বাসরুদ্ধকর জয়

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তানজিদ হাসানের হাফ-সেঞ্চুরি এবং বল হাতে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং নৈপুন্যে টি-টোয়েনিন্ট সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে টানা চতুর্থ জয় পেয়েছে বাংলাদেশ। আজ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ৫ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। এই জয়ে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। তানজিদ ৩৭ বলে ৫২ রান করেন এবং বল হাতে সাকিব ৪টি ও আইপিএলে দুর্দান্ত ফর্ম দেখানো মুস্তাফিজ ৩ উইকেট নেন।

এ ম্যাচে প্রথমে ব্যাট করে ৬৮ বলে ১০১ রানের সূচনার পর ১৯ দশমিক ৫ ওভারে ১৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে১৯ দশমিক ৪ ওভারে ১৩৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দারুন শুরু পায় স্বাগতিক বাংলাদেশ। ওপেনার তানজিদের ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৫৭ রান তোলে টাইগাররা। এ সময় তানজিদ ২৭ বলে ৪০ এবং সৌম্য সরকারের রান ছিল ৯ বলে ৬ ।
নবম ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে নেন ৩৪ বল খেলা তানজিদ। অর্ধশতকের পর ব্যক্তিগত ৫১ রানে ক্যাচ দিয়ে জীবন পান তিনি। কিন্তু আরও মাত্র ১ রান যোগ করে ১২তম ওভারের দ্বিতীয় বলে পেসার লুক জঙ্গির বলে আউট হন ৭টি চার ও ১টি ছক্কায় ৩৭ বলে ৫২ রান করা তানজিদ।উদ্বোধনী জুটিতে তানজিদ-সৌম্য ৬৮ বলে ১০১ রান করেন। টি-টোয়েন্টি ক্রিকেটে উদ্বোধনী জুটিতে তৃতীয় এবং সব মিলিয়ে সপ্তমবার শতরানের জুটি গড়লো বাংলাদেশ।

তানজিদকে ফেরানোর ওভারেই সৌম্যকে সাজঘরে ফেরত পাঠান জঙ্গি। ৩টি চার ও ২টি ছক্কায় ৩৪ বলে ৪১ রান করেন প্রথমবার সিরিজে খেলতে নামা সৌম্য। দলীয় ১০৮ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে সৌম্য ফেরার পর ব্যাটিং ধ্বস নামে বাংলাদেশ ইনিংসে। তিন নম্বরে তাওহিদ হৃদয়কে ১২ রানে আউট করেন জিম্বাবুয়ের অধিনায়ক স্পিনার সিকান্দার রাজা। টাইগার দলনেতা নাজমুল হোসেন শান্তকে ২ ও সাকিব আল হাসান ১ রানে বোল্ড করেন স্পিনার ব্রায়ান বেনেট।

১৪৪ রানের টার্গেটে খেলতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। পেসার তাসকিনের বলে পুল করতে গিয়ে মিড অনে সাকিবকে ক্যাচ দেন রানের খাতা খুলতে না পারা বেনেট।ব্যাটিংয়ে প্রমোশন নিয়ে তিন নম্বরে নেমে ৪টি চার মারেন রাজা। কিন্ত চতুর্থ ওভারে তাসকিনের বলে বোল্ড হন ১০ বলে ১৭ রান করা জিম্বাবুয়ে অধিনায়ক । দ্বিতীয় উইকেটে মারুমানির সাথে ২৮ রান যোগ করেন রাজা।

নিজের দ্বিতীয় ওভারে জিম্বাবুয়ের শিবিরে আঘাত হানেন সাকিব। ১৪ রান করা মারুমানিকে লেগ বিফোর আউট করেন সাকিব।দশম ওভারে রিশাদের প্রথম বলে জোনাথন ক্যাম্পবেলের ক্যাচ ফেলেন হৃদয়। এক বল পর মাদান্দেকে ১২ রানে শিকার করেন রিশাদ। ৫৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। তবে পঞ্চম উইকেটে ৩০ বলে ৩৫ রান যোগ করে জিম্বাবুয়েকে লড়াইয়ে রাখেন ক্যাম্পবেল ও রায়ান বার্ল।

১৯ রান করা বার্লকে শিকার করে জুটি ভাঙ্গেন মুস্তাফিজ। ২ বল পর জঙ্গিকে ১ রানে আউট করেন ফিজ। একই ওভারে মুস্তাফিজের জোড়া আঘাতের পর ক্যাম্পবেলকে চিন্তিত হয়ে পড়ে বাংলাদেশ শিবির। ১৭তম ওভারে তৃতীয়বারের মত আক্রমনে এসে ক্যাম্পবেলকে বিদায় করেন ম্য সাকিব। ১টি চার ও ২টি ছক্কায় ২৭ বলে ৩১ রান করেন ক্যাম্পবেল।

দলীয় ১০৩ রানে সপ্তম উইকেট পতনের পর শেষ ২৩ বলে জয়ের জন্য ৪১ রান প্রয়োজন পড়ে জিম্বাবুয়ের। শেষ ২ ওভারে ২১ রানের সমীকরণ দাঁড়ায় জিম্বাবুয়ের। ১৯তম ওভারে ৭ রান দিয়ে ১ উইকেট নেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া মুস্তাফিজ। এতে শেষ ওভারে ১৪ রানের প্রয়োজন পড়ে সফরকারীদের।
শেষ ওভারে প্রথম চার বলে ৮ রান দিয়ে জিম্বাবুয়ের শেষ দুই উইকেট তুলে নেন সাকিব। ২ বল বাকী থাকতে ১৩৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বাংলাদেশের সাকিব ৩৫ রানে ৪টি, মুস্তাফিজ ১৯ রানে ৩টি ও তাসকিন ২০ রানে ২ উইকেট নেন।আগামী ১২ মে মিরপুরে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের শ্বাসরুদ্ধকর জয়

আপডেট সময় : ১২:৫১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪