ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ আ.লীগের ৭ নেতার মৃত্যুদন্ড সম্পত্তির অর্ধেক জুলাইযোদ্ধাদের একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান

সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে ঈদের আগেই মুক্তি পাচ্ছে ২৩ নাবিক!

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ২৮২ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে ঈদের আগেই মুক্তি পাচ্ছে বাংলাদেশি ২৩ নাবিক! পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন বলে আশা করছে জাহাজ কর্তৃপক্ষ।

মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে কয়লা নিয়ে দুবাইয়ে যাওয়ার পথে ১২ মার্চ বাংলাদেশ সময় দুপুরে জাহাজটি জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা।

বাংলাদেশি জাহাজ ছিনতাইকারী সোমালিয়ান জলদস্যুরা মুক্তিপণ সংক্রান্ত আলোচনায় সন্তুষ্ট হয়েছে। বুধবার থেকে নাবিকদের কেবিনে থাকতে দেওয়ার পাশাপাশি জাহাজে কাজ করার সুযোগও মিলছে নাবিকদের। ঈদের আগেই জিম্মি দশা থেকে নাবিক ও জাহাজটি মুক্তি পেতে যাচ্ছে। এমন তথ্য জানিয়েছেন কবীর গ্রুপের মুখপাত্র মিজানুল ইসলাম।

তিনি জানান, জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে আকাশ পথে ২৩ নাবিককে দেশে ফেরানো হবে। তারা পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন বলেও আশা করছেন জাহাজ কর্তৃপক্ষ।

কয়লা বোঝাই জাহাজটি দুবাইয়ে পৌঁছে দিতে জাহাজের মালিক পক্ষ এরই মধ্যে ২৩ নাবিকের আরেকটি দলকে প্রস্তুত রেখেছে। তারাই নতুন করে এমভি আবদুল্লাহর দায়িত্ব নেবে।

একই সঙ্গে কয়লাবাহী এমভি আবদুল্লাহ জাহাজটিকেও দুবাইয়ে পৌঁছাতে প্রস্তুত রাখা হয়েছে নাবিকদের আরেকটি দলকে। জলদস্যুদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর তাদের মুক্তিপণ দিয়েই ফিরিয়ে আনা হচ্ছে ২৩ নাবিকসহ জাহাজটিকে।

২০১০ সালে একই প্রতিষ্ঠানের জাহাজ এমভি জাহান মণি ছিনতাই হওয়ার তিন মাস পর মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে অনা হয়েছিলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে ঈদের আগেই মুক্তি পাচ্ছে ২৩ নাবিক!

আপডেট সময় : ১২:১৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪