ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রিলিয়ন ডলারের স্বপ্ন যাত্রা: আজ বিএনপি সরকারের প্রথম বাজেট যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনে পঞ্চম মার্কিন নৌবহর ও জর্ডানে বিমানঘাঁটিতে হামলা দাবি ইরানের   চা-বাগানের সবুজে চা-বাগানের সবুজে ধরা দিল দুর্লভ চিতাবিড়াল ঢলনের চাপে আমচাষি, কেজিভিত্তিক বেচাকেনার সিদ্ধান্তেও মিলছে না সুফল বাজেটে বিশেষ বরাদ্দ: শিগগিরই জারি হচ্ছে নবম পে-স্কেলের গেজেট পুশইন বিতর্ক, কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ প্রথম বাজেটেই জনগণের আস্থা জয়ের বার্তা নতুন সরকারের ১০০ কোটির প্রথম নায়িকা, বিয়ের পরই রুপালি পর্দা থেকে বিদায়, এখন কোথায় আসিন? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প: ইরানে হামলা হলে পাশে থাকবে না ওয়াশিংটন

শাষক দল আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ৩৪৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

দ্রব্যমূল্য সকলের ক্ষয়ক্ষমতার মধ্যে রাখা, কর্মসংস্থান সৃষ্টিসহ ১১ বিষয়ে গুরুত্ব দিয়ে শাষক দল আওয়ামী লীগ দ্বাদশ সংসদ নির্বাচনের

ইশতেহার ঘোষণা করেছে। বুধবার ঢাকার সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে বলা হয়, ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য সবার ক্রয় ক্ষমতায় আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে আওয়ামী লীগ।

এছাড়াও দলটির ইশতেহারে ১১টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে, দ্রব্যমূল্য সকলের ক্ষয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া। কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান

নিশ্চিত করা। আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।

লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা, যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি। দৃশ্যমান অবকাঠামোর সুবিধা নিয়ে এবং

বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটনো। ব্যাংকসহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।

নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্যসেবা সুলভ করা। সর্বজনীন পেনশন ব্যবস্থায় সকলকে যুক্ত করা। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। সাম্প্রদায়িকতা এবং সকল ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধ করা এবং সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও চর্চার প্রসার ঘটনা।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ স্লোগানে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিল শাষক দল। তাতে ২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ এবং ২১০০ সালে নিরাপদ ব-দ্বীপ পরিকল্পনার রূপরেখা দেয়া হয়।

২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘দিন বদলের সনদ’ নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন শেখ হাসিনা। সেই ইশতেহারের অঙ্গীকারে বলা হয়েছিল, ২০২১ সালের মধ্যেই ডিজিটাল বাংলাদেশ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শাষক দল আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার ঘোষণা

আপডেট সময় : ০৯:৫১:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩