ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

শরীরের গোপন তথ্য ফাঁস করে দেয় জিভ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ ২৬৩ বার পড়া হয়েছে

জিভের পরিবর্তিত রং নানা জটিল রোগের কারণ ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীরের গোপন কথা ফাঁস করে দেয় জিভ!

চিকিৎসা শাস্ত্রমতে, শরীরে কোনো সমস্যা দেখা দিলেই তা

আগাম জানান দিতে পারে জিভ

ভয়েস হেলথ ডেস্ক

হ্যাঁ। মানুষের শরীরের সবচেয়ে ছোট অঙ্গ জিভ। এটি আকারে ছোট হলেও শরীরের সব গোপন কথা বলে দিতে পারে। ভাবছেন কীভাবে? সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।

চিকিৎসা শাস্ত্রমতে, শরীরে কোনো সমস্যা দেখা দিলেই তা আগাম জানান দিতে পারে জিভ। এ কার্যকারিতার কারণে জিভকে প্রাকৃতিক ডাক্তারও বলা হয়ে থাকে। তাই হাসপাতালে রোগের চিকিৎসা নিতে ছুটলে চিকিৎসক প্রথমেই জিভের দেখেথ নেন এবং রোগের ইঙ্গিতই বোঝার চেষ্টা করেন।

চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, শরীরে নানা রোগ বাসা বাঁধলে রোগ অনুযায়ী জিভের রং পরিবর্তন হতে শুরু করে। জিভের স্বাভাবিক রং ধরা হয় লালচে গোলাপিকে। এ রংয়ে পরিবর্তন হওয়া মানেই শরীরে বাসা বেঁধেছে জটিল কোনো রোগ।

কি ভাবে জানা সম্ভব?

জিভের ওপর স্ট্রবেরির মতো লালচে কাঁটা কাঁটা কিছু ফুটে উঠলে তা সোরিয়াসিস মানে ত্বকের ডিসঅর্ডারের ইঙ্গিত দিচ্ছে।

জিভের ওপর সাদা বা হলুদ ক্রিমি লেয়ার পড়লে এর অর্থ দাঁড়ায় দুটি। প্রথমত নিয়মিত জিভ পরিষ্কার না করলে এমন হতে পারে। দুই, ব্যাক্টেরিয়া বা ফাঙ্গাসের আক্রমণ কিংবা ডিহাইড্রেশনের সমস্যা হলেও জিভ সাদা বা হলুদ হয়ে থাকে।

জিভের বিভিন্ন রং বিভিন্ন রোগের ইঙ্গিত দেয় ছবি: সংগৃহীত

জিভ অতিমাত্রায় লাল ও মসৃণ হলে ভিটামিন বি ১২-র অভাবকে বোঝায়।

জিভে কালচে ভাব হওয়ার মানে চড়া অ্যান্টিবায়োটিকের প্রভাব। ধূমপান, ক্যাফিনজাতীয় পানীয় খেলেও জিভের ওপর কালচে আস্তরণ পড়ে।
শরীরে অক্সিজেনের অভাবের ইঙ্গিত দিতে জিভ স্বাভাবিক রং পরিবর্তন করে নীলচে বা বেগুনি রং ধারণ করে।

জিভের রং একেবারে ফ্যাকাশে হয়ে তাতে লাল এবং সাদা চাকা চাকা দাগ ও ব্যথাহীন ফুসকুড়ি হলে জিভ ভয়ংকর রোগের ইঙ্গিত দেয়। চিকিৎসকরা বলছেন, জিভের এমন পরিবর্তন অটোইমিউন রোগ ও ক্যানসারের ইঙ্গিত বহন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শরীরের গোপন তথ্য ফাঁস করে দেয় জিভ!

আপডেট সময় : ০৬:০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩