ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের সমর্থক ভাইয়ারা না থাকলে ঘটনা অন্য রকম হয়ে যেতো: নাঈম হাসান আদ্-দ্বীনের কোটি টাকার চাপ উপেক্ষা করে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা

বিয়ে বিচ্ছেদের আগেই বেলস পলসি’তে আক্রান্ত হন অ্যাঞ্জেলিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ৩১০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

অপেরা গায়িকা মারিয়া কালাসের জীবনীচিত্রে অভিনয় করছেন অ্যাঞ্জেলিনা। সেই সূত্রে ওয়াল স্ট্রিট জার্নাল ম্যাগাজিনকে একটি সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রী।

জীবনের সবচেয়ে কঠিন সময় নিয়ে মুখ খুললেন অস্কারজয়ী এই অভিনেত্রী। জানালেন, অভিনেতা ও স্বামী ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের আগে এবং পরবর্তী বেশ কিছু দিন তাকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ব্র্যাডের সঙ্গে বিচ্ছেদের ছ’মাস আগে ‘বেলস পলসি’তে আক্রান্ত হওয়ার কথাও প্রকাশ করেন সাক্ষাৎকারে।

অ্যাঞ্জেলিনা বলেন, আমার শরীর বেশি চাপ সহ্য করতে পারে না। রক্তে শর্করার মাত্রা ওঠানামা করতে শুরু করে। ব্র্যাডের সঙ্গে বিচ্ছেদের ছ’মাস আগেই আমি ‘বেল’স পলসি’(মুখের একাংশ পক্ষাঘাতগ্রস্থ হয়ে পড়া)-তে আক্রান্ত হই। তিনি আরও বলেন, এখন অভিনয় জীবন শুরু করলে কোনও দিনই অভিনেত্রী হতে পারতাম না। কেরিয়ারের শুরুতে বুঝতে পারিনি, নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে সকলকে এত কিছু জানাতে হবে। কোনও ধারণাই ছিল না।

সাক্ষাৎকারে অ্যাঞ্জেলিনা জানান, লস অ্যাঞ্জেলসে থাকলে ক্রমাগত পাপারাৎজিদের মুখোমুখি হতে হয় তাকে। ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর তা আরও বেড়ে গিয়েছে। অভিনেত্রী বলেন, বিচ্ছেদের পর জীবন আরও কঠিন হয়ে উঠেছে। স্বাধীন ভাবে ঘোরাফেরা বন্ধ হয়ে গিয়েছে। এর পরেই হলিউড ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন বলে জানান তিনি। কম্বোডিয়ায় নিজের বাড়িতে আরও সময় কাটাতে চান জোলি।

অ্যাঞ্জেলিনা ১৯৮২ সালে ‘লুকিন’ টু গেট আউট’-এ বাবা জন ভয়টের সঙ্গে শিশুশিল্পী রূপে পর্দায় আত্মপ্রকাশ করেন। ‘গার্ল’, ‘ইন্টারাপ্টেড’, ‘লারা ক্রফ্ট: টম্ব রেইডার’, ‘সল্ট’, ‘ম্যালেফিসেন্ট’-এর মতো ছবিতে অভিনয় করেছেন।

২০০৪ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবির শ্যুটিং চলাকালীন জোলি এবং ব্র্যাডের আলাপ হয়। প্রায় ১০ বছর প্রেম করে ২০১৪ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দু’বছর সংসার করার পর ২০১৬ সালে আইনি ভাবে তারা আলাদা হয়ে যান। ব্র্যাড এবং অ্যাঞ্জেলিনার বিবাহবিচ্ছেদের পরে তাদের ছয় সন্তানের ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো, এবং যমজ নক্স লিওন এবং ভিভিয়েন মার্চেলিনের হেফাজত নিয়ে দু’জনে একটি দীর্ঘ আইনি বিরোধে জড়িয়ে পড়েন। শেষমেশ সন্তানদের নিজের কাছে পান অ্যাঞ্জেলিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিয়ে বিচ্ছেদের আগেই বেলস পলসি’তে আক্রান্ত হন অ্যাঞ্জেলিনা

আপডেট সময় : ১০:০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩