ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ আ.লীগের ৭ নেতার মৃত্যুদন্ড সম্পত্তির অর্ধেক জুলাইযোদ্ধাদের একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে উদ্বেগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ৩৬৮ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ফাইল চিত্র

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে উদ্বেগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রতিযোগিতার ছ’মাস আগে ম্যাচ আয়োজনের দায়িত্ব ছেড়ে দিল অন্যতম আয়োজক দেশ ডমিনিকা। সে দেশের সরকার জানিয়েছে, তারা ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনও ম্যাচ আয়োজন করতে পারবে না

টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ফাইল চিত্র

ভয়েস ডিজিটাল ডেস্ক

২০২৪ সালের জুন মাসে হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ।

২০২৪ সালের জুন মাসে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে উদ্বেগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রতিযোগিতার ছ’মাস আগে ম্যাচ আয়োজনের দায়িত্ব ছেড়ে দিল অন্যতম আয়োজক দেশ ডমিনিকা।

সে দেশের সরকার জানিয়েছে, তারা ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনও ম্যাচ আয়োজন করতে পারবে না। ছ’মাস আগে আয়োজন করা নিয়ে তৈরি হল উদ্বেগ। আইসিসিকে বিষয়টি জানানো হয়েছে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায়। কয়েকটি ম্যাচ হওয়ার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের অন্যতম দেশ ডমিনিকায়। তারাই বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দায়িত্ব নিতে চাইছে না।

ডমিনিকা সরকারের যুব, সংস্কৃতি, ক্রীড়া এবং কমিউনিটি উন্নয়ন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আইসিসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে স্টেডিয়াম উন্নয়নের কাজ শেষ করতে পারবে না তারা।

ওয়েস্ট ইন্ডিজের সাতটি দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলি হওয়ার কথা ছিল। ডমিনিকার উইন্ডসর পার্ক ছিল অন্যতম কেন্দ্র। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে স্টেডিয়ামের উন্নয়নের কাজ শেষ করা সম্ভব হবে না বলে জানানো হয়েছে।

ডমিনিকা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, উইন্ডসর পার্ক স্পোর্টস স্টেডিয়াম এবং বেঞ্জামিন পার্কে একাধিক উন্নয়নমূলক কাজ চলছে। ম্যাচ এবং অনুশীলনের পিচের উন্নয়নের কাজ চলছে। স্টেডিয়ামের সার্বিক উন্নয়নের কাজ করা হচ্ছে।

নতুন কয়েকটি পিচ তৈরি করা হচ্ছে। বিভিন্ন কাজের ঠিকাদারেরা কাজ শেষ করার জন্য যে সময় চেয়েছে, তাতে আইসিসির দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে স্টেডিয়াম বিশ্বকাপের জন্য প্রস্তুত করা সম্ভব হবে না। তাই আমরা ২০২৪ সালের বিশ্বকাপের ম্যাচ আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছি।

বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব ছাড়লেও সুযোগ দেওয়ার জন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে (সে দেশের ক্রিকেট সংস্থা) ধন্যবাদ জানিয়েছে ডমিনিকা সরকার। সফল প্রতিযোগিতার জন্য আগাম শুভেচ্ছাও জানানো হয়েছে।

ডমিনিকা সরে দাঁড়ালেও বিশ্বকাপ আয়োজনে সমস্যা হবে না বলে মনে করছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এবং আইসিসি কর্তারা। কারণ, ওয়েস্ট ইন্ডিজের বাকি ছ’টি দেশ এবং আমেরিকায় বিশ্বকাপের ম্যাচগুলি হওয়া নিয়ে কোনও সমস্যা নেই। সে ক্ষেত্রে ডমিনিকার ম্যাচগুলি অন্যত্র সরিয়ে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে উদ্বেগ

আপডেট সময় : ০৮:০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩