ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের সমর্থক ভাইয়ারা না থাকলে ঘটনা অন্য রকম হয়ে যেতো: নাঈম হাসান আদ্-দ্বীনের কোটি টাকার চাপ উপেক্ষা করে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা যৌথ টহল ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সম্মত বিজিবি-বিএসএফ, নভেম্বরে ঢাকায় পরবর্তী বৈঠক

সকল আয়োজন সম্পন্ন, রাত পোহালেই শারদ উৎসব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ২৮০ বার পড়া হয়েছে

বাগেরহাট শিকদার বাড়ির প্রতিমা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

সময় এখন শারদ উৎসব বন্দনার। ১৪ অক্টোবর মহালয়া দিন থেকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব

শারদীয় দুর্গাপূজার আগমনধ্বনি বেজে উঠেছে। ২০ অক্টোবর মহাষষ্ঠী দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। পরদিন

মহাসপ্তমী। ২৪ অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে শারদ উৎসব। ইতোমধ্যে বাংলাদেশে পূজার

সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

চলছে দেবীকে সাজানোর কাজ। এবছর প্রায় ৩৩ হাজারের মত পূজা উদযাপন হবে বাংলাদেশে। দেশজুড়ে মণ্ডপে

সাজ সাজ রব। মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার কাজ সেরেছে নিচ্ছেন জেলা প্রশাসন। নেওয়া হয়েছে কঠোর

নিরাপত্তা ব্যবস্থা। পূজা উদযাপন কমিটির সঙ্গে বৈঠক করেছে পুলিশ।

ঢাকার ঐতিহাসিক রমনা কালিমন্দির ও মা আনন্দময়ী আশ্রম প্রাঙ্গণে পা রাখতেই দেখা গেলো প্রতিমা সাজাতে ব্যস্ত

সংশ্লিষ্টরা। বিশাল এলাকাজুড়ে সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ চলছে। ঐতিহ্যবাহী পোশাক আর গহনায় সাজানো

হয়েছে প্রতিমা। দেবী দুর্গার সঙ্গে সাজিয়ে তোলা হয়েছে কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতীকেও। উৎসবের আমেজ

ছোট-বড় সবার মাঝে। এখন অপেক্ষা উৎসবের।

পঞ্জিকা মতে, এ বছর দেবী দুর্গার আগম ঘোড়ায় চড়ে এবং বিদায়ও নেবেন ঘোড়ায়। আশ্বিন মাসের শুক্ল পক্ষটিকে

বলা হয় দেবীপক্ষ। দেবীপক্ষের সূচনার অমাবস্যাটির নাম মহালয়া। সাধারণত শুক্ল পক্ষের ষষ্ঠ থেকে দশম দিন

পর্যন্ত দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।

এই পাঁচ দিন যথাক্রমে মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত। ২০ অক্টোবর

শুক্রবার শুভ বিল্বষষ্ঠীর মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সকল আয়োজন সম্পন্ন, রাত পোহালেই শারদ উৎসব

আপডেট সময় : ০৮:২৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩