ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকার যানজট-কর্মঘণ্টা নষ্টের উৎস ব্যাটারি রিকশার চলাচলে শৃঙ্খলা আনতে উদ্যোগ ডিএসসিসির আগামী সপ্তাহেই দিল্লি যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রস্তুতি দুই দেশেই স্কুল ফিডিংয়ে শতভাগ শিক্ষার্থী অন্তর্ভুক্তি চায় শিক্ষক-অবিভাবকরা সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু ভিক্ষার ঝুলিতে ৪৬ হাজার ৬০০ ডলার সহানুভূতির আড়ালে প্রতারণার ভয়াবহ চিত্র বঙ্গভবনের পথে মির্জা ফখরুল বাকি শুধু সাংবিধানিক আনুষ্ঠানিকতা সীতাকুণ্ডের শিপইয়ার্ডে পাঁচ বছরে ৩৪ প্রাণহানি  অবসরে  ৪৯ পুলিশ পরিদর্শক  এক বছরে ১০.৬৩ বিলিয়ন ডলারের জ্বালানি তেল আমদানি মায়ের ছোট্ট অনুরোধে ভারতীয় ভিসা কেন্দ্রে শিশুদের ‘খেলা ঘর’

ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭জন নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ২৩৯ বার পড়া হয়েছে

পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে–মুচড়ে যায় : সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্ঘটনার পর থেকে মাইক্রোবাস চালক নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

একটি পোষাক কারখানার সাতজন মিলে মাইক্রোবাসে সিলেটে ঘুরতে যাচ্ছিলেন তারা। সাতজন সাভারের আশুলিয়ার এসবি নিটিং পোশাক কারখানার কর্মী। তারা সবাই একসঙ্গেই চলাফেরা করতেন। শুক্রবার ছুটির দিনে দল বেঁধে মাইক্রোবাসে করে সিলেটে ঘুরতে যাচ্ছিলেন তারা। পথে একটি পাথরবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সাতজনই প্রাণ হারান। দুর্ঘটনার পর মাইক্রোবাসচালক নিখোঁজ।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ঘাসিরদিয়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ জানায়, সিলেট থেকে আসা পাথরবোঝাই ট্রাক দ্রুতগতিতে অপর একটি গাড়িকে ওভারটেক করতে গেলে মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাসটির সাতজন নিহত ও চারজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন, টাঙ্গাইলের দেলদুয়ারের নাজমুল হক ওরফে সবুজ (৩০), গাজীপুরের আল আমীন (২৭), ঝালকাঠির আল আমীন হাওলাদার (২৯), জামালপুরের ছেলে রাজু আহাম্মেদ (৩৬), আব্দুল আউয়াল (৩৭), বরিশালের রায়হান সিকদার ওরফে আরিয়ান (২৪) ও কুষ্টিয়ার বাবুল মোল্লা (৪০)।
আহতরা হলেন, সাকি, পারভেজ ও দোয়েল।

দুর্ঘটনার খবর পেয়ে নরসিংদী সদর হাসপাতালের মর্গে আসেন এসবি নিটিং কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মো. শিহাব উদ্দীন। তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে আশুলিয়া থেকে চালকসহ ১১-১২ জন মাইক্রোবাস যোগে সিলেটে রওনা হন। পথে নরসিংদীর শিবপুরে এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, সিলেট থেকে ছেড়ে আসা পাথরবোঝাই ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিল। ঘাসিরদিয়া এলাকায় অপর একটি গাড়িকে দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় সামনে চলে আসা মাইক্রোবাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হন।

খবর পেয়ে দ্রুত ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ৬ জনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠান এবং নিহত ৫ জনের মরদেহ উদ্ধার করেন। হাসপাতালটিতে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক আরও ২ জনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়। আহত ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭জন নিহত

আপডেট সময় : ০২:৪২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩