ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা নৌবহর: হরমুজ প্রণালিতে ইরানের ছোট নৌকা যেভাবে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ দিচ্ছে গরীবের পুষ্টিতে থাবা: গরম ডিম-সবজির বাজার, পেঁয়াজের হাফ সেঞ্চুরী ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি, ঢাকা ছাড়তে পারেন কোটি মানুষ পর্যটকদের নিরাপত্তায় কক্সবাজার-কুয়াকাটা স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার সূচিতে পরিবর্তন: ২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুনে বিয়ের সওদা করতে গিয়ে ৪ ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়া উচিত : জিনপিং পাট শিল্পে চীনের প্রযুক্তিগত সহায়তা চায় বাংলাদেশ   কোরবানির পশুর চামড়া রক্ষায় সরকারের যুগান্তকারী উদ্যোগ, শক্তিশালী হবে অর্থনীতি নারায়ণগঞ্জে ১০ হত্যা: ট্রাইব্যুনালে বিচার শুরু শামীম ওসমানসহ অভিযুক্তদের

অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জাতিসংঘ, জানালেন ওবায়দুল কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ২১৬ বার পড়া হয়েছে

সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক, জাতিসংঘ এটা চায়। তবে নির্বাচন নিয়ে বিরোধী দল যেসব শর্তের কথা বলছে, এসব শর্ত নিয়ে জাতিসংঘ কোনো বক্তব্য নেই।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে বিরোধী দলের শর্তের ব্যাপারে জাতিসংঘ বলেছে, এটা তোমাদের অভ্যন্তরীণ ব্যাপার। এসব নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তারা বলছে যে বাংলাদেশে একটা শান্তিপূর্ণ নির্বাচন হলে আমাদের ভালো লাগবে।

বিএনপির দাবির বিষয়ে কাদের আরও বলেন, আজকে যে বিষয়গুলো নিয়ে আমাদের বিরোধী দল খুব বেশি সমস্যা তৈরি করছে, সেগুলো হচ্ছে কেয়ারটেকার সরকার, প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করা। এসব নিয়ে জাতিসংঘ কোনো উদ্বেগ নেই, মাথাব্যথা নেই।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা বলেছি, একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই। সেখানে বিএনপি একটা বড় দল হিসেবে অংশগ্রহণ করবে, সেটা আমরা চাই।

কারণ, নির্বাচনটা যত বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, তা তত বেশি গ্রহণযোগ্য হবে। সে কারণে আমরা আমাদের ইচ্ছাটা বলেছি যে আমরা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে চাই। যেটা সারা বিশ্বে প্রশংসিত হবে।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপিকে জোর করতে পারি না। নির্বাচনে অংশ নেওয়াটা তাদের ব্যাপার। কারণ, নির্বাচনটা কারও মাধ্যমে প্রস্তাব করা কোনো সুযোগ নয়। বাংলাদেশে বড় একটা দল হিসেবেই তাদের নির্বাচনে অংশগ্রহণ করা দরকার।

আলোচনাটি একটু ভিন্ন ছিল উল্লেখ করে কাদের বলেন, বাংলাদেশের স্বার্থে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ অনেকের সঙ্গেই আমরা আলাপ করলাম। কিন্তু এই আলোচনা একটু ভিন্ন ছিল।

কারণ, অন্য আলোচনাগুলো অনেক বেশি নির্বাচন সম্পর্কিত ছিল। এখানে তারা উন্নয়নের ব্যাপারে আলোচনা করেছে। এসডিজি ডেভেলপমেন্ট ফিউচার অব বাংলাদেশ—এগুলো নিয়ে মূলত তারা জানতে চেয়েছে।

আমাদের যে ব্যাপক উন্নয়ন হয়েছে, এগুলো চোখে দেখে তারা খুশি। সামনে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন রয়েছে, এগুলো তারা জানে। শেখ হাসিনার নেতৃত্বের তাঁরা প্রশংসা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জাতিসংঘ, জানালেন ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৯:৪৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩