ঢাকা ১১:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাহরাইনে বিস্ফোরণ: ইরান নয়, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র, রয়টার্সের বিশ্লেষণে চাঞ্চল্যকর তথ্য মেঘনার বুকে জেগে ওঠা স্বপ্ন, লাখো মানুষের কর্মসংস্থানের নতুন ঠিকানা দেশের প্রায় ১০ কোটি মানুষ এখনও নিরাপদ পানির বাইরে, পানি দিবসে বার্তা ইসরায়েলি শহর ও উপসাগরীয় ঘাঁটিতে ইরানের হামলা, আইআরজিসির দাবি নিহত ২০০ ছড়িয়ে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে ফরিদপুর, বিপাকে পেঁয়াজ চাষিরা সড়কে পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, মানবিকতায় নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ভোর রাতে কুমিল্লায় মৃত্যু মিছিল: বাস-ট্রেন সংঘর্ষে ঝরল ১২ প্রাণ দিয়েগো গার্সিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইউরোপেও ছড়িয়ে পড়ার শঙ্কা  ‘প্রত্যাশিত বাংলাদেশ’ গড়তে দেশবাসীর সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী পরিবার নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

পিকনিকের ট্রলারডুবি, ৭ দেহ উদ্ধার, নদী পাড়ে স্বজনদের আহাজারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩ ২২৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

ট্রলার সাজিয়ে পদ্মা ভ্রমণে বেড়িয়েছিলেন ৪৬ জন। আকাশ-বাতাস কাপিয়ে চলে গানবাজনা। সারাদিন হৈ-হুল্লোড় করে সবাই ক্লান্ত দেহমনে রাতে বাড়ি ফিরছিলেন তারা। পথে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে যোগ দেন। একে একে নারী, শিশু ও যুবকসহ ৭জনের মরদেহ উদ্ধার করে। এসময় ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ ৬জনকে উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্পগার্ড ও নৌ-পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ৮টায় ঢাকার অদূরে মুন্সিগঞ্জে ডুবে যাওয়া ট্রলারটির ছাদে বাঁশ ও কাপড় দিয়ে শামিয়ানা টানানো ছিল। দুর্ঘটনার পর পরই ট্রলারের যাত্রীদের স্বজনরা নদীপাড়ে চলে আসেন। সেখানে নিহত ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা আহাজারি করছেন।

লৌহজং উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবদুল মতিন জানান, খিদিরপুর গ্রামের ৪৬ জন বিকেলে ট্রলারে করে পদ্মা নদীতে পিকনিকে গিয়েছিলেন। পিকনিক শেষে রাতে লতাব্দীর দিকে ফিরছিলেন তারা। পথে ট্রলারটি লৌহজংয়ের রসকাঠি এলাকায় পৌঁছালে একটি বাল্কহেড ধাক্কা দেয়।

এতে সঙ্গে সঙ্গে ট্রলারটি তলিয়ে যায়। এ সময় ট্রলারের অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠলেও ১৪ জন ডুবে যান। তাদের মধ্যে আটজনের মরদেহ উদ্ধার হরেলও বাকিরা নিখোঁজ।

ঘটনাস্থলে জেলা প্রশাসক আবু জাফর রিপন ও লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আউয়ালসহ প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন। তারা উদ্ধারকাজ তদারকি করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পিকনিকের ট্রলারডুবি, ৭ দেহ উদ্ধার, নদী পাড়ে স্বজনদের আহাজারি

আপডেট সময় : ০৮:৫৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩