ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর চীন সফরে বড় সাফল্য বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ ১১ চীনা প্রতিষ্ঠানের জামালপুর জিরো লাইনে ভারতীয়দের মাটি কাটার চেষ্টা, বাংলাদেশিদের বাধা মাদক পাচারে বদির জায়গা কে নিয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রীকে গয়েশ্বর রায়ের প্রশ্ন ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প ধ্বংসস্তূপের নিচে চাপা হাজারো স্বপ্ন, উদ্ধার ১,৪৩০ মরদেহ সফল দেশের স্বীকৃতি ফল উৎপাদনে নতুন উচ্চতায় বাংলাদেশ, বিশ্বে গড়ছে দৃষ্টান্ত দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান গুমের শিকার পরিবারের ভাতা বরাদ্দ এই বাজেটেই প্রতিশ্রুতি মির্জা ফখরুলের হামে মৃত্যু ৭০০ ছাড়াল, বাড়ছে উদ্বেগ তিস্তা প্রকল্প বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের: মাহদী আমিন

সৌদির সোফা কারখানায় আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩ ২২৬ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

সৌদি আরবে একটি সোফা কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি ও ভারতীয় এক নাগরিকসহ ১০ জনের মৃত্যু হয়েছে। রাজধানী রিয়াদের ৩৫০ কিমি পূর্বে অবস্থিত আল আহসা শহরের হুফুফ ইন্ড্রাস্ট্রিয়াল সিটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা। শনিবার বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, শুক্রবার নাগাদ আল আহসা ইন্ড্রাস্ট্রিয়াল সিটি এলাকায় ওই সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তাতে ৯ বাংলাদেশি ঘটনাস্থলে মারা যান ও ২ জন আহত হন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নির্দেশে কাউন্সেলর (শ্রম) মুহাম্মাদ রেজায়ে রাব্বী দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান।

জানা যায়, শুক্রবার দাম্মাম শহরের হুফুপ সানাইয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

সৌদির বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন।

এরই মধ্যে বাংলাদেশ দূতাবাস থেকে শ্রম কাউন্সিলর নিহতদের পরিচয় শনাক্তে দুর্ঘটনাস্থলে গেছেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।

তারা অতিমাত্রায় দগ্ধ হওয়ায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে মরদেহ শনাক্তে দূতাবাসের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সৌদির সোফা কারখানায় আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় : ০৯:৩৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩