ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

ভারতীয় ভিসা আবেদন আরো সহজ হল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩ ২৪৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

ভিসা পদ্ধতি আরো সহজ করতে এবং আবেদনকারীদের অসুবিধা কমাতে ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। এখন থেকে ভারতীয় ভিসা আবেদনের সময় প্রয়োজনে পাসপোর্ট ফেরত নেওয়া যাবে। তবে ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারি তারিখের সাত দিন আগে আইভ্যাকে পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।

মঙ্গলবার থেকে এই নতুন নিয়ম চালু করেছে ভারতীয় হাইকমিশন।

হাইকমিশন তরফে জানানো হয়, যেসব আবেদনকারী তাদের ভিসা আবেদন হাইকমিশন কর্তৃক প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহার করতে নিজের পাসপোর্ট ফেরত পেতে চান, তাদের জন্য এখন আইভ্যাকে (ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার) ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা থাকবে। ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারির তারিখের সাত দিন আগে আইভ্যাকে তাদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।

ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীরা এখন আইভ্যাকে তাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন। এতে আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাকে আবেদনকারীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না।

যারা গত ১০ জুলাই পর্যন্ত সুনির্দিষ্ট তারিখ এবং সময়বিহীন ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দিয়েছেন, তাদের আগামী ২০ জুলাইয়ের মধ্যে আইভ্যাকে ভিসা আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতীয় ভিসা আবেদন আরো সহজ হল

আপডেট সময় : ০৭:৩৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩