ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় গ্রিডে নতুন ১২.৫ মিলিয়ন ঘনফুট যুক্ত গ্যাস শিল্পাঞ্চলে স্বস্তি কৃষকের চাহিদাই অগ্রাধিকার ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বাবার বিষে ৩ সন্তানের মৃত্যু স্ত্রী সৌদি পারি দেবার তিনদিনের মাথায় তিনশিশুসহ বিষয় পান করেন বাবা দরিদ্র পরিবারের শিশুরা এখনও শিক্ষায় সমান সুযোগ পাচ্ছে না: ড. নাজনীন আহমেদ রাজশাহীর বাঘা সীমান্তে বিএসএফ’র হাতে আটককৃত ৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো বিজিবি জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতার অর্থ কোনোভাবেই স্বেচ্ছাচারিতা নয়: প্রধানমন্ত্রীর প্রেস সচিব ২৮-এ ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ জ্বালানি আমদানি কমাতে সৌরবিদ্যুতের বড় উত্থান ভারতে পলাতক আসামিদের নিয়ে দিল্লিকে ঢাকার কড়া বার্তা নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

শিশুদের উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলতে হবে: ডেপুটি স্পিকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩ ৩০১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিটি শিশুকে উন্নত বাংলাদেশের নাগরিক হিসেবে গড়ে তুলতে সবক্ষেত্রে তাঁদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন

 

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, শিশুদের উজ্জ্বল ভবিষ্যত তৈরি করাই সবচেয়ে সুন্দর কাজ। তিনি বলেন, প্রতিটি শিশুকে উন্নত বাংলাদেশের নাগরিক হিসেবে গড়ে তুলতে সবক্ষেত্রে তাঁদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

বুধবার জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) এর উদ্যোগে গৃহকাজে নিয়োজিত শিশুর সুরক্ষা ও অধিকার, বিদ্যমান আইনী বাস্তবতা শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, শিশু সুরক্ষায় আইনের প্রয়োজনীয়তা রয়েছে, তবে শুধু আইন দিয়ে তাঁদের সুরক্ষা দেয়া রাষ্ট্রের পক্ষে কঠিন কাজ। গৃহকর্মে নিয়োজিত শিশুর মৌলিক অধিকার বাস্তবায়নে তাঁদেরকে গৃহকর্তার সন্তানের মত করে বিবেচনা করতে হবে। স্মার্ট বাংলাদেশে গৃহকর্মী নিয়োগে বিধিমালা তৈরি করতে হবে।

সংলাপে সংসদ সদস্য ও হুইপ রওশন আরা মান্নান, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, আরমা দত্ত এমপি ও গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি বক্তব্য রাখেন।

ডেপুটি স্পিকার বলেন, স্মার্ট বাংলাদেশে প্রতিটি শিশুর জন্য প্রাথমিক শিক্ষার সাথে মাধ্যমিক শিক্ষাও বাধ্যতামূলক করতে হবে। এর মাধ্যমে শিশু শ্রমিক নিয়োগ অনেকাংশে কমে যাবে। গৃহকর্মে নিয়োজিত শিশুরা অত্যাচারিত হলে নির্যাতনকারীকে আইনের আওতায় আনার বিধান বিদ্যমান আইনেই রয়েছে।

এরপরও কোন জায়গায় সংশোধনের প্রয়োজন হলে আইন মন্ত্রণালয় ও বিশেষজ্ঞদের পরামর্শক্রমে পূর্ণ খসড়া তৈরি করে সরকারের সামনে উপস্থাপন করতে হবে।

এএসডি এর নির্বাহী পরিচালক এম এ করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে কী-নোট উপস্থাপন করেন সরফুদ্দিন খান। স্বাগত বক্তব্য রাখেন শাপলা নীড়ের কান্ট্রি ডিরেক্টর উচিয়ামা। গুল-ই-জান্নাত (জেনী) এর সঞ্চালনায় সংলাপে চাইল্ড লেবার ইলিমিনেশন (এডুকো), বাংলাদেশ এর ব্যবস্থাপক ফিরোজ কবির খান, এএসডি এর কর্মসূচি পরিচালক হামিদুর রহমানসহ এএসডি, এডুকো, শাপলা নীড়, ব্রটসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :