ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খেলাপি ঋণে জর্জরিত দেশের পাঁচ এনবিএফআই বন্ধে বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক অনুমোদন হামের টিকা বিতর্কে তদন্তের ইঙ্গিত, আগে চিকিৎসায় জোর স্বাস্থ্যমন্ত্রীর আর্থিক খাতসহ অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ওআইসি সদস্য দেশগুলোর সক্রিয় সমর্থন কামনা: প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পুনর্মূল্যায়নের ইঙ্গিত সরকারের নিজেদের জ্বালানি থাকতে বিদেশ  নির্ভরতা কেন: জ্বালানিমন্ত্রী রাজপথে আন্দোলনের স্মৃতি আর নেতাদের সঙ্গে ছবি, কোনোভাবেই অপরাধের ঢাল হতে পারে না পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য: পদে পদে হয়রানির শিকার রোগীরা উৎপাদন সক্ষমতার  নামে বিপর্যয়:  ৭ বছর ভর্তুকি বেড়েছে প্রায় ৬৩৩ শতাংশ

দাবানলে কাজাখস্তানে নিহত ১৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩ ১৯৩ বার পড়া হয়েছে

কাজাখস্তানে দাবানল : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে বড় ধরনের দাবানলে ১৪ জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে দাবানলের কারণে মৃত্যুর এটিই সর্বোচ্চ সংখ্যা। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বনে আগুন লাগার পর প্রাণহানির এই ঘটনা ঘটে।

বজ্রপাতের মাধ্যমে বিশাল এই দাবানল শুরু হয় বলে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। রবিবার (১১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কাজাখস্তানের জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় শনিবার বলেছে, দাবানলের কারণে ৩১৬ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং মানুষের বাড়িঘরও নিরাপদ রয়েছে।

তবে উচ্চ তাপমাত্রা এবং বাতাসের দিক পরিবর্তনের কারণে উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে জানানো হয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘মোট, ১৪টি মৃতদেহ পাওয়া গেছে।’

এর আগে মন্ত্রণালয়টি জানিয়েছিল, দাবানলের কারণে আটকে পড়া ফরেস্ট রেঞ্জার্সদের খোঁজে সন্ধান চলছে। এছাড়া আগুনে ৬০ হাজার হেক্টর (১ লাখ ৪৮ হাজার একর) জমি পুড়ে গেছে বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দাবানলে কাজাখস্তানে নিহত ১৪

আপডেট সময় : ১১:০৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩