ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রবীন্দ্রনাথের ‘বৃক্ষ বন্দনা’ অবলম্বনে আইজিসিসির আয়োজনে ‘ধরা তরু কাব্য’ পরিবেশন স্বাস্থ্যমন্ত্রীর হুশিয়ারি হয়তো আমি থাকব, আর নাহয় অনিয়ম থাকবে হাসিনা আমলে ভারতের সঙ্গে ১০১ চুক্তি দেশবিরোধী হলে বাতিল করবে ঢাকা ২৭-এ শুরু ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারেজের নির্মাণকাজ ইলিশের ভরা মৌসুমেও আকাল, চড়া দামে পাতে ওঠছে না জাতীয় মাছ ফের ১০৮ ডলার, বিশ্ববাজারে জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা দু’দিনের মাথায় ফের ভরিতে ২১৫৮ টাকা কমল স্বর্ণের দাম বৈদেশিক মুদ্রা ব্যয়ে  আমদানির বিদ্যুৎ গিলছে অবৈধ ব্যাটারি অটোরিকশা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা

উড়োজাহাজ বিধ্বস্তের দুই সপ্তাহ পর আমাজন থেকে ৪ শিশুকে জীবিত উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ ২১৮ বার পড়া হয়েছে

ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন ১০০ সেনাবাহিনী ছবি: রয়টার্স

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

কলম্বিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তের দুই সপ্তাহের বেশি সময় পর গভীর আমাজন জঙ্গল থেকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর চার শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ১১ মাস বয়সী এক শিশুও রয়েছে।

বুধবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এসব তথ্য জানিয়েছেন। একে ‘দেশের জন্য আনন্দজনক’ বলে উল্লেখ করেন তিনি।

পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ তথ্য প্রকাশ করে লিখেছেন, সেনাবাহিনীর কঠোর অনুসন্ধান প্রচেষ্টার পর এই শিশুদের পাওয়া গেছে।

১ মে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে পাইলটসহ তিন প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিহত হন। উড়োজাহাজে থাকা কয়েক শিশুর খোঁজ মিলছিল না। পরে ঘটনাস্থলে তল্লাশি চালাতে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরসহ ১০০ সেনাকে মোতায়েন করা হয়।

সোম ও মঙ্গলবার সেনারা উড়োজাহাজটির পাইলট এবং আরও দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। তারা উড়োজাহাজে করে জঙ্গল এলাকা থেকে স্যান হোসে দেল গুয়াভিয়ারে শহরের দিকে যাচ্ছিলেন।

অঞ্চলটিতে সড়কের সংখ্যা হাতে গোনা। নদীপথে যাতায়াতও কঠিন। এ কারণে সাধারণত আকাশপথে এক জায়গা থেকে আরেক জায়গায় আসা যাওয়া করতে হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উড়োজাহাজ বিধ্বস্তের দুই সপ্তাহ পর আমাজন থেকে ৪ শিশুকে জীবিত উদ্ধার

আপডেট সময় : ১২:২৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩