ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

মণিপুর সহিংসতায় নিহত ৫৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ২২৮ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সহিংসতায় এখনও পর্যন্ত ৫৪ জন নিহত হবার খবর পাওয়া গেছে। মণিপুরের মেতাই জাতিকে তফসিলি উপজাতি স্বীকৃতি দেয়ার আভাস পাওয়ায় রাজ্যজুড়ে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।

জ্বালাও-পোড়াও দমনে দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মোতায়েন করা হয়েছে সেনাসদস্যদের। রাস্তায় নেমেছে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন র‌্যাপিড অ্যাকশন ফোর্সও।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে রাজ্য পুলিশ জানায়, শুক্রবার রাতে নতুন করে সহিংসতার ঘটনা ঘটলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অন্যদিকে দ্য প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার খবর, রাজ্যের রাজধানী ইম্ফলের হাসপাতালগুলোর মর্গে এবং আরও দক্ষিণে চূড়াচাঁদপুর জেলার হাসপাতালের মর্গগুলোতে মোট ৫৪টি মরদেহ এসেছে।

রাজ্যটিতে মূলত ৬০ শতাংশ মানুষই আদিবাসী সম্প্রদায়ের। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, মণিপুরে মেতাই সম্প্রদায়কে আদিবাসী তফসিলি উপজাতি হিসাবে স্বীকৃতি দেয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। সম্প্রদায়টি বিগত ১০ বছর ধরে আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবিতে আন্দোলন করে আসছিল।

মেতাইদের যাতে আদিবাসী স্বীকৃতি দেয়া না হয়, তার দাবিতে বুধবার থেকে রাজ্যের চূড়াচাঁদপুর জেলায় মিছিল বের করে আদিবাসী ছাত্র সংগঠন এটিএসইউএম। আদিবাসীদের দাবি, মেতাইদের তফসিলি স্বীকৃতি দিলে মণিপুরের প্রকৃত আদিবাসীদের অধিকার ক্ষুন্ন হবে।

সেনাবাহিনী ও কেন্দ্রীয় পুলিশ বাহিনী শুক্রবার বিকেল পর্যন্ত ১৫ থেকে ২০ হাজার মানুষকে উপদ্রুত এলাকাগুলো থেকে সরিয়ে নিয়ে গেছে বলে জানিয়েছেন রাজ্যের পুলিশ মহানির্দেশক পি ডউঙ্গেল। প্রায় এক হাজার জন মণিপুর থেকে আসামের কাছাড় জেলায় আশ্রয় নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মণিপুর সহিংসতায় নিহত ৫৪

আপডেট সময় : ০৯:৫৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩