ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

স্বস্তির ফসল ঘরে তুলে নজির গড়ল রেলওয়ে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৮:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ৩৪১ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদের ছুটির ৫ দিনে আয় প্রায় ৭ কোটি টাকা

রেল ব্যবস্থাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে জোরকদমে কাজ চলছে।

চলতি বছরে  কয়েকটি মেগাপ্রকল্প উদ্বোধন হবে। রেলওয়ের সার্বিক উন্নয়নের পাশাপাশি রেল পরিচালনায় পরিবর্তন আনা হচ্ছে। নতুন নতুন ইঞ্জিন, কোচ সংযুক্ত হচ্ছে, নতুন ডাবল লাইন করা হচ্ছে।

যাত্রীসেবা বৃদ্ধির জন্য নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে

বিশেষ প্রতিনিধি, ঢাকা

ঈদ মৌসুম ঘিরে পরিচিত দৃশ্য ছিল ট্রেনের সিডিউল বিপর্যয়ের মহাবিড়ম্বনা। পত্রিকার পাতায় মোটা হেডলাইন, টিভিতে দুর্ভোগের চিত্র। চিন্তার ভাজ পড়তো রেলপথ মন্ত্রকসহ সংশিষ্ট সকলের কপালে।

কিন্তু এবারে সেই দৃশ্য উদাও। স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গিকারকে সঙ্গী করে টিকিট যার ভ্রমণ তার ‘স্লোগান’কে সামনে রেখে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি সিদ্ধান্ত গ্রহণ করে সরকার।

এজন্য ঈদের এক মাস আগে থেকেেইক্যাম্পেইন শুরু করে রেলমন্ত্রক। সময়োপযোগী কর্মকাণ্ডের অংশ হিসাবে নানামুখী কর্মসূচি সফলতার সিঁড়ি উৎড়াতে সহায়তা করে।

ঢাকার কমলাপুর রেলস্টেশনসহ দেশের বিভিন্ন আঞ্চলিক স্টেশনে ‘জাতীয় পরিচয়পত্র’ রেজিষ্ট্রেশনে সেবা ডেস্ক চালু করে রেলমন্ত্রক। যাত্রীরাও তাতে স্বাচ্ছন্দে রেজিষ্ট্রেশন করে নেন। অনেকে বলেছেন, এটি আরও আগেই করা দরকার ছিল। অন্তত টিকিটের জন্য তাদের বিড়ম্বনায় পড়তে হতো না। রেলের যাত্রীসেবার এই পদ্ধতি চালু করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

কারণ, রেলসেবা হচ্ছে সাধারণ মানুষের পছন্দের প্রথম কাতারে। এটি কেবল বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতেই রেল হচ্ছে পরিবহন  পরিষেবার অন্যতম। বাংলাদেশে বিভিন্ন সময়ে অবহেলায় ছিল রেল। কিন্তু শেখ হাসিনা সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলকে সাধারণ মানুষের সেবায় পুরোপুরি কাজে লাগানোর জন্যই আলাদা ‘রেলমন্ত্রক’ গঠন করেন। মূলত তার পর থেকেই গতি পায় রেল।

এবারের ঈদ যাত্রায় ঢাকার কমলাপুর রেলস্টেশনের বহু চেনা চিত্র ছিল না। বাড়ির পথে পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা প্রহর গুণতে হয়নি। কামড়াগুলোতেও অযাচিত যাত্রীর ভিড় দেখা মেলেনি। ট্রেন যাত্রীর এই হাসিমুখ আগে কখনও দেখেনি কর্তৃপক্ষ।

ঈদুল ফিতরের এই সফলতায় সন্তুষ্টি প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। বলেছেন, শতভাগ টিকিট  অনলাইনে বিক্রির যুগান্তকারী পদক্ষেপ যাত্রী  ভোগান্তি ও শিডিউল বিপর্যয় ঘটেনি।  এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে। এজন্য রেলপথ মন্ত্রক সংশিষ্ট সকলকে ধন্যবাদ জানান রেলপথ মন্ত্রী।

রবিবার রেলভবনে ঈদপরবর্তী রেল ব্যবস্থাপনা সংক্রান্ত মূল্যায়ন সভায় সভাপতি হিসেবে যোগ দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন রেলপথমন্ত্রী। আলোচনায় অংশগ্রহণকারী সকলেই এবারের টিকিট বিক্রয়ের পদ্ধতিকে সফলতার মাইল ফলক হিসাবে দেখছেন। আগামী ঈদেও একইভাবে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির  প্রস্তাব উত্থাপন করেন তারা।

রেলপথ মন্ত্রী বলেন, রেল ব্যবস্থাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে পর্যায়ক্রমে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে জোরকদমে কাজ চলছে। চলতি বছরে রেলওয়ের কয়েকটি মেগাপ্রকল্প উদ্বোধন হবে। রেলওয়ের সার্বিক উন্নয়নের পাশাপাশি রেল পরিচালনায় পরিবর্তন আনা হচ্ছে। নতুন নতুন ইঞ্জিন, কোচ সংযুক্ত হচ্ছে, নতুন ডাবল লাইন করা হচ্ছে। যাত্রীসেবা বৃদ্ধির জন্য নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলেও উল্লেখ করেন।

সভায় অতিরিক্ত মহাপরিচালক অপারেশন  ঈদের যাত্রী পরিবহন ও আয়ের চিত্র তুলে ধরে বলেন, এ বছর ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা থেকে পাঁচ দিনে (১৭ থেকে ২১ এপ্রিল) যাত্রী পরিবহন করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৭৩ জন এবং আয় হয়েছে ৬ কোটি ৭১ লাখ ৬১ হাজার ৮০৯ টাকা।

২০২২ সালের ঈদুল ফিতরে ঈদ যাত্রায় ঢাকা থেকে পাঁচ দিনে যাত্রী পরিবহন হয়েছিল ২ লাখ ৭৫ হাজার ৯৬৩ জন এবং আয় হয়েছিল ৫ কোটি ১৯ লাখ ৬১ হাজার ৪৭৮ টাকা। একই বছর ঈদুল আজহায় ঈদ যাত্রায় ঢাকা থেকে যাত্রী পরিবহন হয়েছিল ১ লাখ ৯৫ হাজার ৫১৯ জন এবং আয় হয়েছিল ৫ কোটি ৬১ লাখ ৩৩ হাজার ৫৪৭ টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বস্তির ফসল ঘরে তুলে নজির গড়ল রেলওয়ে

আপডেট সময় : ০৭:২৮:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩