ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

ঢাকার বাতাস ‘মারাত্মক ঝুঁকিপূর্ণ’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩ ২৬৯ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

দূষিত শহরের তালিকায় বিশ্বের চতুর্থ স্থানে অবস্থান ঢাকার। শনিবার সকালেই ১৮৭ স্কোর নিয়ে ‘অস্বাস্থ্যকর’ পরিবেশ ঢাকার। এদিন সকাল ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) নিয়ে রাজধানীর বাতাসের গড় মান ১৮৭।

তবে ঢাকার স্কোর ১৮৭ হলেও একই সময় ঢাকার মহাখালীর আইসিডিডিআর’বি এলাকার বায়ুদূষণের মাত্রা ছিল ‘বিপজ্জনক’ বা দুর্যোগপূর্ণ। একিউআই’র ওয়েবসাইটে সে সময় ওই এলাকার স্কোর দেখা যায় ৩৫৪, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। একই সময়ে বারিধারা এলাকার বাতাস ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ। সেখানের স্কোর ছিল ৩০১।

একিউআই’র ওয়েবসাইট অনুযায়ী, গোটা রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’ হলেও এর মধ্যে স্কোরের তালিকায় এগিয়ে ছিল- গুলশানের বে ইজওয়াটার আউটডোর এলাকা, সকাল ৮টায় ওই এলাকার স্কোর ছিল ১৯৮। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মুকাররম ভবনের আশেপাশের এলাকার স্কোর ছিল ১৭৫, বারিধারার ওয়াহাব নামে একটি এলাকার স্কোর ছিল ১৭০, মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি এলাকার স্কোর ছিল ১৪২।

বায়ু বিশেষজ্ঞরা মতে, স্কোর ১০১-২০০-এর মধ্যে থাকলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত করা হয়। শূন্য থেকে ৫০ পর্যন্ত ‘ভালো’। ৫১-১০০ ‘মোটামুটি’, ১০১-১৫০ পর্যন্ত ‘সতর্কতামূলক’, ১৫১-২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০-এর মধ্যে থাকা একিউআই মাত্রাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১-এর বেশি স্কোরকে বলা হয় ‘বিপজ্জনক’ বা দুর্যোগপূর্ণ।

এয়ার কোয়ালিটি ইনডেক্সে দেখা যায়, বিশ্বের বড় শহরগুলোর মধ্যে শনিবার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, শহরটির স্কোর ২৮৩, যা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ । এয়ার কোয়ালিটি ইনডেক্সে সে সময় ওই শহরের বাতাস গড় মান ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২০০। তৃতীয় ইরাকের বাগদাদ, স্কোর ১৯৮। পঞ্চম অবস্থানে থাইল্যান্ডের চিয়াংমাই (১৮৭)। ষষ্ঠ অবস্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন, শহরটির স্কোর ১৭৯। সপ্তম নেপালের কাঠমান্ডু, স্কোর ১৭১। অষ্টম অবস্থানে দক্ষিণ কোরিয়ার বুসান, শহরটির স্কোর ১৭১। নবম দক্ষিণ কোরিয়ার ইনচিওন, শহরটির স্কোর ১৬৯। দশম অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই, শহরটির স্কোর ১৬১।

বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনও ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকার বাতাস ‘মারাত্মক ঝুঁকিপূর্ণ’

আপডেট সময় : ০৮:৫৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩