ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

ঢাকায় আসছেন ভারতের বিদেশ সচিব ও যুক্তরাষ্ট্রের ডেরেক শোলের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩ ২৪৫ বার পড়া হয়েছে

বিনয় কোত্রা ও ডেরেক শোলে : ছবি সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

নেপালে দুইদিনের সফর শেষে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় পৌছানোর কথা রয়েছে ভারতের বিদেশ সচিব বিনয় কোয়াত্রা। এছাড়া মার্কিন বিদেশ দপ্তরের কাউন্সিলর ডেরেক শোলেরও ঢাকায় পৌছানোর কথা রয়েছে প্রায় একই সময়ে।

বিদেশমন্ত্রকের কর্মকর্তারা সংবাদমধ্যমকে বলেন, বিনয় কোত্রা ও ডেরেক শোলের বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সূচি চূড়ান্ত হয়েছে। এ ছাড়া সফরকালে তারা একাধিক আনুষ্ঠানিক বৈঠক করবেন।

আসছে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদানের কথা রয়েছে। কাল বাংলাদেশের বিদেশ সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন বিনয় কোত্রা। বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত নয়াদিল্লি সফর নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :