ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেইজিং থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান গুমের শিকার পরিবারের ভাতা বরাদ্দ এই বাজেটেই প্রতিশ্রুতি মির্জা ফখরুলের হামে মৃত্যু ৭০০ ছাড়াল, বাড়ছে উদ্বেগ তিস্তা প্রকল্প বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের: মাহদী আমিন বাংলা কিউআর চালু হলে বদলে যাবে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প ধ্বংসস্তূপে চাপা শত শত প্রাণ, উদ্ধার ২৩৫ মরদেহ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক তিয়েনআনমেন চীনের বীরদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা প্রধানমন্ত্রীর চীনের সঙ্গে গভীরতর শিল্প অংশীদারত্বে আগ্রহী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Car fire : ছেলেকে পুলিশে দিয়ে মা বলেন ছেলে ভুল করেছে তাই ধরিয়ে দিলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ২২৪ বার পড়া হয়েছে

অসিত সরকার ও পলি সরকার ছবি: সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বিজেপি-র নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত সেই ছেলে! বাড়ির সকলে ঠিক করে রেখেছেন, ছেলেকে আপাতত দূরের কোনও আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেবেন। পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরানো হবে। বেঁকে বসেন মা পলি সরকার। তিনিই ছেলেকে তুলে দেন পুলিশের হাতে। বলেন, আমার ছেলে ভুল করেছে। আমি ঢাকলে অন্যায় হবে। তাই ধরিয়ে দিলাম। অপরাধ করলে দোষ স্বীকার করে নেওয়ার চেয়ে ভাল কিছু হয় না। অন্যদেরও বলতে চাই, গন্ডগোল করে কিছুই লাভ হয় না।

গত সেপ্টেম্বরে পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়কে বেধড়ক মারধরের পাশাপাশি পুলিশের গাড়িতে ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। অগ্নিগর্ভ পরিস্থিতিতে আহত হন বেশ কয়েক জন পুলিশকর্মী। টানা তদন্তে ১০ জনেরও বেশি গ্রেফতার হয়। সেই সময়েই গ্রেফতার হন হালতুর বাসিন্দা দীপ সরকার। পুলিশের গাড়িতে আগুন ধরানোর সময়ে টি-শার্ট পরা দীপের ছবি প্রকাশ করে পুলিশ।

ঘটনার চার মাসের মাথায় শনিবার ফের রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা চত্বর। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট-এর (আইএসএফ) অবস্থান বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগ ওঠে। পুলিশকে লক্ষ্য করে পাল্টা লাঠি, বাঁশ নিয়ে হামলা চালানোর অভিযোগ। দেদার ছোড়া হয় ইট-পাথর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে একের পর এক কাঁদানে গ্যাসের ছেুঁড়তে হয়েছে। গুরুতর জখম হন বৌবাজার থানার ওসি এবং অতিরিক্ত ওসি। সেই ঘটনার সঙ্গে অনেকেই মিল পাচ্ছেন গত সেপ্টেম্বরের বিজেপি-র নবান্ন অভিযানের।

সেই মিল ধরা পড়েছে দীপের মা পলি সরকারের নজরেও। বলেন, টিভিতে দেখেছি শনিবার সন্ধ্যায় ধর্মতলার ছবি। পরিস্থিতি কিছুই বদলায়নি। দেখলাম, আমার ছেলের মতোই কিছু বাচ্চা ছেলে আবার ভুল করছে। আমার ছেলে এখন নিজের দোষ বুঝেছে। অনুতাপ করে। কিন্তু যা ক্ষতি হবার হয়েছে। পুলিশের গাড়িতে আগুন লাগানো ছেলেকে ধরিয়ে দিয়েছিলাম, বাকিরা শিখছে কই? সূত্র আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Car fire : ছেলেকে পুলিশে দিয়ে মা বলেন ছেলে ভুল করেছে তাই ধরিয়ে দিলাম

আপডেট সময় : ০৯:১৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩