ঢাকা ১০:০০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

Russian ship : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম খালাস না করেই ফিরে গেল রুশ জাহাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ২৮৭ বার পড়া হয়েছে

রুশ জাহাজ : ছবি সংগ্রহ 

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পটভূমিতে রাশিয়ার ওপর দেওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে রুশ জাহাজটি বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম খালাস না করেই ফিরে যাচ্ছে। বাংলাদেশের পর পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে ফণ্য খালাস করে তা বাংলাদেশের পাঠানোর পরিকল্পনা করেছিল স্থানীয় এজেন্ট। কিন্তু খালাসের অনুমতি না পেয়ে অবশেষে ১৬ জানুয়ারি ভারতের জলসীমা ছেড়ে যায় রুশ জাহাজ। বিদেশমন্ত্রক সূত্র সংবাদমাধ্যমকে এতথ্য জানায়।

উরসা মেজর নামে রাশিয়ার পতাকাবাহী জাহাজটি পণ্য নিয়ে গত ২৪ ডিসেম্বর মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। কিন্তু তার আগেই ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জানায়, জাহাজটি আসলে উরসা মেজর নয়। এটি মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা স্পার্টা-৩। রং ও নাম পাল্টে সেটি রূপপুর প্রকল্পের সরঞ্জাম নিয়ে বাংলাদেশে যাচ্ছে। জাহাজটির আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) সনদ নম্বর ৯৫৩৮৮৯২, যা প্রকৃতপক্ষে স্পার্টা-৩-এর সনদ নম্বর। যাচাই করে বাংলাদেশ বিষয়টি নিশ্চিত হয়ে জাহাজটি বন্দরে ভিড়তে নিষেধ করে দেয়।

জাহাজটি পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে গিয়ে পণ্য খালাসের চেষ্টা করে ব্যর্থ হয়। তাৎক্ষণিক জাহাজের অবস্থান শনাক্তকরণ-সংক্রান্ত ওয়েবসাইট গ্লোবাল শিপ ট্র্যাকিং ইন্টেলিজেন্স মেরিন ট্রাফিক ওয়েবসাইটের ১৫ জানুয়ারি সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, জাহাজটি বঙ্গোপসাগরে ভারতের অংশে মাঝসমুদ্রে নোঙর করেছিল। তবে বুধবার সর্বশেষ তথ্যে জানা যায়, জাহাজটি ভিড়তে না দেওয়ায় সেটি রাশিয়ার উদ্দেশে ফিরে যাচ্ছে।

জানা গিয়েছে, বিষয়টি নিয়ে বিব্রত অবস্থায় রয়েছে রাশিয়া। বাংলাদেশ সরকারের সমস্যা বুঝতে পারছে দেশটি। রাশিয়া বাংলাদেশকে জানায়, উরসা মেজরের পরিবর্তে এখন অন্য জাহাজে করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Russian ship : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম খালাস না করেই ফিরে গেল রুশ জাহাজ

আপডেট সময় : ১১:৫৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩