ঢাকা ১২:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী

পাকিস্তানকে সাড়ে চার কোটি টিকা দিচ্ছে ভারত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১ ৩৯৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

নানা রেশারেশির পর যুদ্ধবিরতি লঙ্ঘন করে করোনাযুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে ভারত। গাভির ( আন্তজার্তিক টিকা সংস্থা) সাহায্যে সাড়ে চার কোটি ভ্যাকসিনের ডোজ পাকিস্তানকে দেবে ভারত। বিশ্বজুড়ে গরিব দেশগুলোকে টিকা সরবরাহের কাজ করে আসছে গাভি। গত সেপ্টেম্বরে পাকিস্তানের সঙ্গে তাদের চুক্তি হয়েছিল করোনা টিকা দেওয়ার ব্যাপারে।

পাকিস্তানের জাতীয় স্বাস্থ্যসচিব আমির আশরফ খোওয়াজা জানিয়েছেন, এই মাসেই ভারত থেকে করোনা টিকা এসে পৌঁছাবে তাদের দেশে। জুনের মধ্যে দেওয়া হবে আরো ১.৬ কোটি টিকার ডোজ। আপাতত চীনের দেওয়া টিকা দিয়ে ফ্রন্টলাইন কর্মী ও বর্ষীয়ান নাগরিকদের টিকা দেওয়া চলছে ইসলামাবাদে।

তবে সরাসরি ভারত এই টিকা পাঠাচ্ছে না। গাভির মাধ্যমে ভারতে তৈরি করোনার টিকা পাবে পাকিস্তান। এমনিতে পাকিস্তানে করোনার টিকা প্রদান শুরু হয়েছিল দেরিতে। তবে টিকা প্রদান শুরু হলেও ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন শুরু হয় প্রথম থেকেই। চীনের স্বাস্থ্য দপ্তরের তরফে সম্পূর্ণ সবুজ সংকেত পাওয়ার আগেই সেই টিকা ব্যবহার শুরু করে দেয় ইসলামাবাদ।

এমনিতে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ এখন। এই অবস্থায় ইমরানের দেশের পক্ষে টিকা কেনা খুবই সমস্যার। তাই তাদের ভরসা বন্ধু দেশগুলো থেকে উপহার পাওয়া টিকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :