ঢাকা ০১:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

Indian army chief : ঢাকা সফরে ভারতীয় সেনাপ্রধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২ ৩৪৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদের সাথে সাক্ষাতে  ভারতের সেনাবাহিনীর প্রধান মনোজ পাণ্ডে ছবি ভারতীয় হাইকমিশনের সৌজন্যে

বিশেষ প্রতিনিধি, ঢাকা

চার দিনের সফরে সোমবার ঢাকা পৌছেন ভারতের সেনাবাহিনীর প্রধান মনোজ পাণ্ডে। গত মে মাসে সেনাপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশেই প্রথম সফরে আসেন সেনাপ্রধান। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে সফরে ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে স্ত্রী মিসেস অর্চনা পাণ্ডে এবং তিন সদস্যের প্রতিনিধি দল রয়েছেন।

ঢাকায় কর্মসূচির মধ্যে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানান ভারতের সেনা প্রধান। ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে ভারতীয় সেনাপ্রধান পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এছাড়া সেখানে একটি গাছের চারাও রোপণ করেন তিনি।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদের সাথে সাক্ষাতে  ভারতের সেনাবাহিনীর প্রধান মনোজ পাণ্ডে

ভারতের সেনাবাহিনীর প্রধানের বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সার্ভিস চিফ, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও প্রধান এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এছাড়া তিনি বিভিন্ন সামরিক স্টেশন পরিদর্শন করবেন।

গাছের চারা রোপন করছে  ভারতের সেনাবাহিনীর প্রধান মনোজ পাণ্ডে

ভারতের সেনাবাহিনী প্রধান মিরপুরে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ পরিদর্শন করবেন। সশস্ত্র বাহিনী ওয়ার কোর্সের শিক্ষার্থী অফিসার ও অনুষদের সঙ্গে তার অভিজ্ঞতা শেয়ার করবেন।

তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংও পরিদর্শন করবেন। আর্মি চিফ-এর এই সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Indian army chief : ঢাকা সফরে ভারতীয় সেনাপ্রধান

আপডেট সময় : ০৫:৪৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২