ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধ থামিয়ে ইসরায়েলকে গাজা পুনর্গঠনে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র! অভিযোগ অরুণাচলের আদিবাসীদের ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা বিটাকের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল বেশি নারীদের শতভাগ কর্মসংস্থান ইতিবাচক শিল্পমন্ত্রী জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি  টাকার বাজেট পাস ভারতের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে না চীন তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী ঋণনির্ভর নয়, বাংলাদেশ বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, এমপি হিসেবে শপথ নেওয়ার পথ বন্ধ বিটিভিতে সরাসরি সম্প্রচার: ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দুপুরে জাপানিজ রক্ষণের দুর্ভেদ্য দেয়াল ভেঙে ব্রাজিলের জয়ের হাসি নকআউটের আগে আর্জেন্টিনার স্বস্তির খবর

চীনে ভুয়া ভ্যাকসিন বিক্রির দায়ে আটক ৮০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১ ৪২৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক 

   চীনে ভুয়া কোভিড-১৯ ভ্যাকসিন বিক্রির দায়ে জন্য ৮০ জনকে আটক করেছে চীনা পুলিশ। এসময় তিন হাজার নকল কোভিড-১৯ ভ্যাকসিন জব্দ করা হয়েছে। এছাড়া সন্দেহভাজনদের বিরুদ্ধে বেশি মূল্যে করোনাভাইরাস ভ্যাকসিন হিসেবে আগে থেকে ভরে রাখা স্যালাইনের সিরিঞ্জ বিক্রি করারও অভিযোগ রয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া গত সোমবার জানিয়েছে, বেইজিং এবং পূর্ব প্রদেশ জিয়াংসু ও শানডংয়ের পুলিশ এই অভিযান চালায়। অভিযানকালে যে জায়গায় ভুয়া ভ্যাকসিন বিক্রি করা হয়েছিল সে জায়গাগুলো তল্লাশি করে পুলিশ।

এদিকে চীন ভ্যাকসিন উৎপাদন ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে জানিয়ে কর্তৃপক্ষ বলছে, এ পর্যন্ত ২ কোটি ৪০ লাখ ডোজ সরবরাহ করা হয়েছে। এছাড়া এই মাসের শেষে ৫ কোটি লোককে টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।

সিনহুয়ার ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, পুলিশ ভুয়া ভ্যাকসিন বিক্রি ও উৎপাদনসহ ভ্যাকসিন সম্পর্কিত যেকোনো অপরাধের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। এছাড়া জাল এড়ানোর জন্য জনসাধারণকে সরকারি চ্যানেলের মাধ্যমে এই ভ্যাকসিন আনার বিষয়টি মনে করিয়ে দেয় বার্তা সংস্থাটি।

উল্লেখ্য, ২০১২ সালে কার্যকর হওয়া একটি নতুন ভ্যাকসিন আইনে বলা হয়, জাল ভ্যাকসিন তৈরি ও বিক্রয়কারীদের পণ্যের মূল্য ১৫ থেকে ৫০ গুণ জরিমানা করা যেতে পারে। ফলে যারা নিম্নমানের পণ্য তৈরি কিংবা বিক্রি করবে তাদের ১০ থেকে ৩০ গুণ মূল্যের জরিমানার মুখোমুখি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চীনে ভুয়া ভ্যাকসিন বিক্রির দায়ে আটক ৮০

আপডেট সময় : ০৪:০০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১