ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শি জিনপিংয়ের সঙ্গে ‘খুবই সফল’ বৈঠক শেষে বেইজিং ছাড়লেন ট্রাম্প ভারতীয় হাই কমিশনের আয়োজনে ঢাকায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন মশা নৌবহর: হরমুজ প্রণালিতে ইরানের ছোট নৌকা যেভাবে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ দিচ্ছে গরীবের পুষ্টিতে থাবা: গরম ডিম-সবজির বাজার, পেঁয়াজের হাফ সেঞ্চুরী ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি, ঢাকা ছাড়তে পারেন কোটি মানুষ পর্যটকদের নিরাপত্তায় কক্সবাজার-কুয়াকাটা স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার সূচিতে পরিবর্তন: ২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুনে বিয়ের সওদা করতে গিয়ে ৪ ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়া উচিত : জিনপিং পাট শিল্পে চীনের প্রযুক্তিগত সহায়তা চায় বাংলাদেশ  

কাশ্মীরে পাকিস্তানের ছোড়া গোলায় ভারতীয় সেনা নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১ ৩৯৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

কাশ্মীর সীমান্তে পাকিস্তানের ছোড়া গোলায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। জম্মু-কাশ্মীরের রাজৌরিতে এ ঘটনা ঘটেছে। ভারতের নিহত সেনা সদস্যের নাম লক্ষ্মণ। তিনি রাজস্থানের যোধপুরের বাসিন্দা ছিলেন। খবর জি নিউজের।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, আগের ধারাবাহিকতায় কোনো প্ররোচনা ছাড়াই গুলি চালাতে শুরু করেন পাক সেনারা। তখনই তাদের ছোড়া গুলিতে মারাত্মক জখম হন লক্ষ্মণ। প্রচুর রক্তক্ষরণের কারণে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

ঐ সেনা সম্পর্কে তিনি বলেন, লক্ষ্মণ ছিলেন এক জন সাহসী, অনুপ্রাণিত ও কর্তব্যনিষ্ঠ সৈনিক। ত্যাগ ও নিষ্ঠার জন্য দেশ তার কাছে চিরকৃতজ্ঞ থাকবে।

সম্প্রতি জম্মু ও কাশ্মীর সীমান্ত এলাকায় পাকিস্তানকে বারবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করতে দেখা গেছে। বিনা প্ররোচনাতেই তাদের গুলিবর্ষণের ফলে বহু ক্ষেত্রেই সেনার পাশাপাশি সাধারণ মানুষেরও মৃত্যু হয়। প্রায়শই বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনার সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাশ্মীরে পাকিস্তানের ছোড়া গোলায় ভারতীয় সেনা নিহত

আপডেট সময় : ০৮:৩৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১