ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা নৌবহর: হরমুজ প্রণালিতে ইরানের ছোট নৌকা যেভাবে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ দিচ্ছে গরীবের পুষ্টিতে থাবা: গরম ডিম-সবজির বাজার, পেঁয়াজের হাফ সেঞ্চুরী ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি, ঢাকা ছাড়তে পারেন কোটি মানুষ পর্যটকদের নিরাপত্তায় কক্সবাজার-কুয়াকাটা স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার সূচিতে পরিবর্তন: ২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুনে বিয়ের সওদা করতে গিয়ে ৪ ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়া উচিত : জিনপিং পাট শিল্পে চীনের প্রযুক্তিগত সহায়তা চায় বাংলাদেশ   কোরবানির পশুর চামড়া রক্ষায় সরকারের যুগান্তকারী উদ্যোগ, শক্তিশালী হবে অর্থনীতি নারায়ণগঞ্জে ১০ হত্যা: ট্রাইব্যুনালে বিচার শুরু শামীম ওসমানসহ অভিযুক্তদের

ইতিহাসে প্রথম, পৃথিবীর দীর্ঘতম আকাশ পথে বিমান উড়াবে একদল ভারতীয় নারী!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩০:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১ ৩৯২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক  

এবার পৃথিবীর দীর্ঘতম আকাশ পথ অতিক্রম করতে চলেছে এয়ার ইন্ডিয়ার বিমান। এয়ার ইন্ডিয়ার এই বিমান চালানোর দায়িত্বে আছেন একদল নারী। উত্তর মেরুর উপর দিয়ে প্রায় ১৬ হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে এই প্রমিলা বাহিনী। শনিবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে ভারতের বেঙ্গালুরু পৌঁছে  বিমানটি।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর মেরু অতিক্রম করা যেকোনও বিমান সংস্থার কাছে চ্যালেঞ্জিং। তাই সব সময় সেরা এবং অভিজ্ঞ বিমান চালকদের এই দায়িত্ব দিয়ে থাকে সবাই। এবার নারী ক্যাপ্টেনদের এই দায়িত্ব দিয়েছে এয়ার ইন্ডিয়া। সান ফ্রান্সিসকো থেকে উত্তর মেরু অতিক্রম করে বেঙ্গালুরু পৌছোন তারা।

গোটা আকাশ পথ বিমানের নেতৃত্ব দেন এয়ার ইন্ডিয়ার ক্যাপ্টেন জোয়া আগারওয়াল। তিনি এবং তার দল এই সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা সময় কাটিয়েছেন,  জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

জোয়া আগারওয়াল জানিয়েছেন, অধিকাংশ মানুষ তাদের গোটা জীবনে উত্তর মেরু দেখার সুযোগ পান না। আমি সত্যিই খুব ভাগ্যবতী যে বেসামরিক বিমান মন্ত্রক আমার উপর এতটা ভরসা রেখেছে।

এটা সোনালি স্বপ্নের মতো যে এসএফও-বিএলআর  নেতৃত্ব দেওয়া যাবে। যা বিশ্বের অন্যতম লম্বা বিমান পথ।
এই দলে জোয়া আগারওয়াল ছাড়াও আছেন ক্যাপ্টেন থান্নাই পাপাগারি, আকাঙ্ক্ষা সোনাওয়ানে, শিবানি মানহাস।

জোয়া আগারওয়াল বলেন, এই প্রথম শুধু মহিলারা উত্তর মেরুর উপর দিয়ে পৃথিবীর অন্যতম দীর্ঘ আকাশ পথ অতিক্রম কলেছে।   যা ইতিহাসে এই প্রথম নাম লেখালো।  এটা যেকোনও পাইলটের কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো।

বেসামরিক বিমান বিশেষজ্ঞদের মতে, উত্তর মেরু দিয়ে বিমান চালানোর জন্য প্রযুক্তিগতভাবে দক্ষ হতে হয়। একইসঙ্গে প্রয়োজন অভিজ্ঞতারও।

ক্যাপ্টেন জোয়া আগারওয়াল বলেন, উত্তর মেরু অতিক্রম করার ক্ষেত্রে সবথেকে বেশি রোমাঞ্চকর বিষয় হল, ১৮০ ডিগ্রি ঘুরে যায় কম্পাস।

উল্লেখ্য, এর আগে ২০১৩ সালে বোয়িং ৭৭৭ উড়িয়েছিলেন জোয়া। সেই সময় সব থেকে কনিষ্ঠ কম্যান্ডার ছিলেন তিনি।

তিনি বলেন, বোয়িং ৭৭৭-এ আমি ছিলাম বিশ্বের সব থেকে কনিষ্ঠ কম্যান্ডার। প্রতিটি নারীর আত্মবিশ্বাস থাকা উচিত। বোঝা উচিত কোনও কিছুই অসম্ভব নয়।

পৃথিবীর অন্যতম দীর্ঘ আকাশ পথ অতিক্রম করতে পারলে এয়ার ইন্ডিয়ার নারী কম্যান্ডার হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। স্পষ্টতই, উত্তর মেরু অতিক্রম করলে জোয়ার মুকুটে নতুন পালক যোগ হবে। সূত্র: দ্য ট্রিবিউন, দ্য হিন্দু

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইতিহাসে প্রথম, পৃথিবীর দীর্ঘতম আকাশ পথে বিমান উড়াবে একদল ভারতীয় নারী!

আপডেট সময় : ০৩:৩০:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১