ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের হাসপাতালে ভয়াবহ আগুন, ৩ নবজাতকের মৃত্যু পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন নিষেধাজ্ঞার হুমকির জবাবে তেল রপ্তানি বন্ধের হুঁশিয়ারি ইরানের জবানবন্দি গ্রহণে গুরুতর ত্রুটি ১৬ বছর পর উচ্চ আদালতের পদক্ষেপ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব : তথ্যমন্ত্রী নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুড়িগঙ্গায় বর্ণাঢ্য নৌকা বাইচ ঐতিহ্যের রঙে মুখর রাজধানী

দুয়ারে রবি : ৮০তম প্রয়াণ দিবসে স্মরণ বিশ্বকবিকে

উদয়ন চৌধুরী, ঢাকা
  • আপডেট সময় : ১২:০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১ ৩১৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

‘দুপুরের রবি পড়িয়াছে ঢলে অস্তপারে কোলে/বাংলার কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি তুমি চলে যাবে বলে/শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে।’

বিশ্বকবির প্রয়াণে শোকার্ত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম গুরুদেবের প্রতি শ্রদ্ধা নিবেদনে লিখেছিলেন। এযেন শোককাতর কবির বুকভাঙ্গা আর্তনাত। ৮০ বছর বয়সে মহাপ্রয়ান ঘটে বিশ্বকবির।

বাংলা ১৩৪৮ সালের ২২ শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে বাদলঝরা সকালে প্রকৃতিকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং ‘বাংলাদেশ’ নামের বানানটি তার কাছ থেকেই নেওয়া।

আমাদের যাপিত জীবনের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে রয়েছে, বাঙালির মনন ও সৃজনে রবীন্দ্রনাথ। বাঙালিকে বিশ্বদরবারে সমহিমায় প্রথম উপস্থাপন করেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর হাত ধরেই বাংলা সাহিত্য বিশ্বের দরবারে বিশেষ মর্যাদায় আসীন হয়।

রবীন্দ্রনাথ ছিলেন, একাধারে কবি, নাট্যকার, কথাশিল্পী, চিত্রশিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, ছোটগল্পকার ও ভাষাবিদ। প্রথম বাঙালি এবং এশীয় হিসেবে ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের মাধ্যমে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবসে বাঙালি তাকে অন্তরের গভীর থেকে স্মরণ করবে। ১২৬৮ বাংলা সালের পঁচিশে বৈশাখ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। মাতা সারদা সুন্দরী দেবী।

রবীন্দ্রনাথের পূর্বপুরুষেরা খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগে বাস করতেন। বাংলা ১৩৪৮ সালের বাইশে শ্রাবণ (ইংরেজি ৭ আগস্ট-১৯৪১) কলকাতায় পৈতৃক বাসভবনে তার জীবনাবসান হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুয়ারে রবি : ৮০তম প্রয়াণ দিবসে স্মরণ বিশ্বকবিকে

আপডেট সময় : ১২:০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১