ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যমন্ত্রীর হুশিয়ারি হয়তো আমি থাকব, আর নাহয় অনিয়ম থাকবে হাসিনা আমলে ভারতের সঙ্গে ১০১ চুক্তি দেশবিরোধী হলে বাতিল করবে ঢাকা ২৭-এ শুরু ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারেজের নির্মাণকাজ ইলিশের ভরা মৌসুমেও আকাল, চড়া দামে পাতে ওঠছে না জাতীয় মাছ ফের ১০৮ ডলার, বিশ্ববাজারে জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা দু’দিনের মাথায় ফের ভরিতে ২১৫৮ টাকা কমল স্বর্ণের দাম বৈদেশিক মুদ্রা ব্যয়ে  আমদানির বিদ্যুৎ গিলছে অবৈধ ব্যাটারি অটোরিকশা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প

কানাডায় নির্বাসিত পাকিস্তানি মানবাধিকার কর্মীর মৃতদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০ ৬০৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

কানাডার টরেন্টোতে নির্বাসিত পাকিস্তানি মানবাধিকারকর্মী কারিমা বালুচের (৩৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। পাকিস্তান রাষ্ট্র ও সেনাবাহিনীর কঠোর সমালোচক এই অধিকারকর্মী গত রবিবার নিখোঁজ হওয়ার পর তার সন্ধান চেয়ে আবেদন জানায় পুলিশ। পরে তার বন্ধুরা মৃতদেহ পাওয়ার কথা জানায়। এ ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার গ্রুপ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

পাকিস্তানের অশান্ত অঞ্চল বেলুচিস্তানের বাসিন্দা কারিমা বালুচ। পাকিস্তান সেনাবাহিনী ও রাষ্ট্রব্যবস্থার কঠোর এই সমালোচক ২০১৬ সালে বিবিসি’র একশ’ অনুপ্রেরণামূলক নারীর একজন মনোনীত হয়েছিলেন।

টরেন্টো পুলিশ সোমবার এক টুইট বার্তায় জানায়, কারিমা বালুচকে সর্বশেষ বে-স্ট্রিট এলাকায় রবিবার দেখা যায়। পরে বিস্তারিত তথ্য না জানিয়ে বাহিনীটির তরফে বলা হয়, তার অবস্থান শনাক্ত হয়েছে। কারিমা বালুচের বন্ধু ও সহকর্মীরা জানান, তার মরদেহ শনাক্ত হয়েছে। কিন্তু তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কারিমার বোন মঙ্গলবার বিবিসিকে বলেন, তার মৃত্যু কেবল পরিবারের জন্যই বেদনার নয়; বরং বালুচ জাতীয়তাবাদী আন্দোলনের জন্যও ক্ষতির কারণ। তিনি বলেন, কারিমা বিদেশে যেতে চেয়েছিল বলে যায়নিৃ যেতে হয়েছিল। কারণ, পাকিস্তানে উন্মুক্তভাবে অ্যাক্টিভিজম করা অসম্ভব হয়ে পড়েছিল।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দীর্ঘদিন থেকেই স্বাধীনতার দাবিতে লড়াই চলছে। পাকিস্তানে বর্তমানে নিষিদ্ধ থাকা বালুচ স্টুডেন্ট অর্গানাইজেশনের সাবেক প্রধান ছিলেন কারিমা বালুচ। ২০১৫ সাল থেকে কানাডায় বসবাস করে আসছিলেন তিনি। ওই সময় তিনি নিজের জীবন শঙ্কার কথা জানিয়ে আশ্রয় প্রার্থনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কানাডায় নির্বাসিত পাকিস্তানি মানবাধিকার কর্মীর মৃতদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:৫৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০