ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

৫ দশমিক ৩ ভূমিকম্প কাঁপলো বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ২৬৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক ঢাকা

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠলো বাংলাদেশ।সেই সঙ্গে ঢাকাসহ সারাদেশ কেঁপে উঠে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভূকম্পনের উৎপত্তিস্থল ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে। বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভুটান এবং চীনেও অনুভূত হয়েছে এই ভূকম্পন।

দিনাজপুরে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট ১৭ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। লালমনিরহাটে ভূকম্পন অনুভূত হয় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট ১৫ সেকেন্ডে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ওয়ারলেস সুপারভাইজার জহিরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট ১৮ সেকেন্ডে ভূমিকম্প হয়েছে।

রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ২। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের আসামে। এটি ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ২৩৬ কিলোমিটার উত্তরে।

তিনি বলেন, বেশ ঝাঁকুনি হয়েছে। ভূমিকম্পে মোটামুটি সারাদেশই কেঁপেছে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলে।

এছাড়া গত ১৪ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৫। তাতে ক্ষয়ক্ষতি হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :