ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিরীণ বেবীর কবিতা ‘নারী তুমি মানুষ হতে শেখো’ পর্যালোচনা ছাড়াই মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদনের দাবি তিস্তা  প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন মজুদ পর্যাপ্ত, তবু বাজারে তেলের সংকট  মুনাফাখোরদের কারসাজি বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলুন, যুদ্ধে যাই’ দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি ইউনূস জমানায় চুক্তিতে নিয়োগ ৪ কূটনীতিককে ঢাকায় ফেরানো হলো অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে: টিআইবি ১০ মাসের সর্বোচ্চে মূল্যস্ফীতি, চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এক বছরে ধর্ষণ মামলা বেড়েছে ২৭ শতাংশ

৫৯ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লেভারকুসেনের

স্পোর্টস রিপোর্টার
  • আপডেট সময় : ০২:৪৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে

৫৯ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লেভারকুসেনের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি মৌসুমে বুন্দেসলিগা শিরোপা নিশ্চিতের পর ইউরোপা লিগের ফাইনালেও উঠেছে লেভারকুসেন। সেই সঙ্গে ইউরোপের ফুটবল ইতিহাসে অপরাজিত থাকার রেকর্ডও গড়েছে জার্মান ক্লাবটি। বৃহস্পতিবার (৯ মে) রাতে ইউরোপা লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে রোমার বিপক্ষে নাটকীয়ভাবে ড্র করে ফাইনালের টিকিট কাটে জাবি আলোনসোর দল।

সেমিফাইনালের দ্বিতীয় লেগে রোমার সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। প্রথম লেগে ২-০ গোলে জয় পাওয়ায় দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে রোমাকে হারিয়ে ইতিহাসের দ্বিতীয়বারের মতো ইউরোপা লিগের ফাইনালে উঠল লেভারকুসেন।

চলতি মৌসুমে এখন পর্যন্ত সকল প্রতিযোগিতায় অপরাজিত রয়েছে লেভারকুসেন। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের ১১ বছরের আধিপত্য কেড়ে নিয়েছে তারা।তার পাশাপাশি লিগ কাপেও ফাইনালে উঠেছে আলোনসোর দল। আর এবার ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা ইউরোপা লিগে কোন ম্যাচ না হেরে ফাইনালে উঠেছে লেভারকুসেন।

এতে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে লেভারকুসেন। তারা ভেঙেছে ইউরোপের ফুটবল ইতিহাসের ৫৯ বছর আগের রেকর্ড।১৯৬৩ থেকে ১৯৬৫ সালে টানা ৪৮ ম্যাচ অপরাজিত থেকে ইউরোপের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ অপরাজিত থাকার রেকর্ডটি এতদিন দখলে রেখেছিল বেনফিকার।

আগামী ২৫ মে জার্মানির দ্বিতীয় সারির দল এফসি কাইজারস্লটার্নের বিপক্ষে লিগ কাপ ফাইনালে মুখোমুখি হবে লেভারকুসেন। আর তার আগে ২২ মে ইউরোপা লিগের ফাইনালে আতালান্তার মুখোমুখি হবে আলোনসোর দল।

এই দুই ম্যাচে জয় পেলে আর লিগে শেষ দুই ম্যাচে জিততে পারলেই অপরাজিত এক মৌসুম পার করবে লেভারকুসেন। যা আগে অন্য কোন জার্মান ক্লাব করতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৫৯ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লেভারকুসেনের

আপডেট সময় : ০২:৪৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪