ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

৫২ বছর পর প্রথম ঢাকার সফর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ২২৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থন জানিয়েছে সোভিয়েত ইউনিয়ন। সেই বন্ধু রাষ্ট্র মস্কোর কোন প্রতিনিধি বাংলাদেশের স্বাধীনতার ৫২ বছরে ঢাকা সফর করেননি।

নির্বাচনকে সামনে রেখে যখন পশ্চিমাদের নানা তোড়জোড়, এমন সময় মার্কিন বিরোধী অবস্থান নেয়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ঢাকা সফর করতে আসছেন।

নির্বাচনকে সামনে রেখে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ঢাকা সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে সরকার ও বিশ্লেষকরা।

দুই দিনের সফরে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বিকেলে পৌঁছে সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন তিনি।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, দুই দেশের আলোচনায় গুরুত্ব পাবে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা ইস্যু। নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট সমস্যার সমাধান নিয়ে আলোচনাসহ রুশ-ইউক্রেন যুদ্ধের দ্রুত শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য বাংলাদেশ রাশিয়াকে অনুরোধ জানাবে বলেও উল্লেখ করেন তিনি।

ঢাকা থেকে সরাসরি জি-২০ সম্মেলনে অংশ নিতে দিল্লিতে যাবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। গত বছর নভেম্বরে ঢাকা সফরের কথা থাকলেও শেষ মুহূর্তে তা হয়ে ওঠেনি তার।

অপর দিকে ১০ সেপ্টেম্বর ঢাকায় আসছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সের প্রেসিডেন্টের ঢাকা সফর নিয়ে মহাকর্মযজ্ঞ চলছে বাংলাদেশের কূটনীতির অঙ্গনে। দুটি সফরই ঢাকার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।

কেননা, প্রায় ৩৩ বছর পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট বাংলাদেশের মাটিতে পা রাখতে চলেছেন, আর কোনো রুশ পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আসার ঘটনা এটাই হবে প্রথম।

কৌশলগত দিক থেকে এ দুই ব্যক্তির সফরই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, নানা ক্ষেত্রে সাফল্যের সঙ্গে এগিয়ে চলা আর কৌশলগত কারণে বিশ্বনেতাদের কাছে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

ফরাসি প্রেসিডেন্টের সফর বাংলাদেশে দেশটির বিনিয়োগ টানতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তারা।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ বলেন, জি-২০ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে আসবে। সেই মুহূর্তে ফ্রান্সের প্রেসিডেন্টের এ সফরের দিকে অন্য দেশের নীতিনির্ধারকদেরও নজর থাকবে। এটা একটা বড় বিষয়। এতে অন্য দেশও কিন্তু সমানভাবে গুরুত্ব দিতে চেষ্টা করবে।

উচ্চপর্যায়ের এসব সফরকে বিনিয়োগ টানাসহ নানা ক্ষেত্রে নিজেদের অনুকূলে সুযোগ হিসেবে কাজে লাগাতে পারে ঢাকা, বলেন তিনি।

তিনি বলেন, এখানে বাংলাদেশে বিনিয়োগেরও একটি সম্ভাবনা রয়েছে। আমরা কোন কোন দেশের সঙ্গে কোন কোন খাতে এ সুযোগ কাজে লাগাব সেটিও বিবেচনা করতে হবে।

উচ্চপর্যায়ের এসব সফরের মধ্যেই আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতে জি-২০ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে অতিথি রাষ্ট্রের সরকারপ্রধান হিসেবে একই মঞ্চে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :