ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় চরম হতাশায় কৃষকরা পাবনায় পেঁয়াজের বাজার ধস, কৃষকেরা এক্ষুণি লোকসানে বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের  শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায় স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার: রেলমন্ত্রী জামায়াতের শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তাহের উপনেতা মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি নিহত, আশঙ্কাজনক আরও ২ তুরস্কে ন্যাটোর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা: যা জানা গেছে ইরানের হামলার মুখে ঘাঁটি ছেড়ে লুকিয়ে পড়ছেন হাজারো মার্কিন সেনা

১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায়

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ২২ বার পড়া হয়েছে

১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায়

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা বৃহস্পতিবার রাজ্যসভায় লিখিত জবাবে জানিয়েছে, গত ১৬ মাসে বাংলাদেশে হিন্দু অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর প্রায় হাজার ১০০টি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান উপাসনালয়ে হামলা, অগ্নিসংযোগ এবং হত্যার অভিযোগ রয়েছে।

মার্গেরিটা বলেন, ভারত সরকার নিয়মিতভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনা পর্যবেক্ষণ করছে এবং তাদের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে বিষয়টি ধারাবাহিকভাবে উত্থাপন করছে। এছাড়া, আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গেও এই বিষয়ে আলোচনা হচ্ছে।

ভারত সরকারের প্রত্যাশা, বাংলাদেশ সরকার এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে এবং সংখ্যালঘু হত্যা, অগ্নিসংযোগ সহিংসতায় জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে। সংখ্যালঘুসহ বাংলাদেশে সব নাগরিকের জীবন স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব প্রধানত বাংলাদেশ সরকারের।

এছাড়া, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের প্রয়োজনে দ্রুত সহায়তা দেয়ার জন্য ভারতীয় মিশনগুলো জরুরি হেল্পলাইন চালু করেছে, যা ২৪ ঘণ্টা খোলা থাকে।

মার্গেরিটা উল্লেখ করেন, ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

সেই সময় থেকেই ভারত সরকার বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়নের অভিযোগগুলো বারবার উত্থাপন করছে। তবে বিগত অন্তর্বর্তী সরকার এসব অভিযোগঢালাওবলে অস্বীকার করে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায়

আপডেট সময় : ০৪:০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬