ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপ ইস্যুতে ট্রাম্পকে ইরানের কড়া জবাব পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় চরম হতাশায় কৃষকরা পাবনায় পেঁয়াজের বাজার ধস, কৃষকেরা এক্ষুণি লোকসানে বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের  শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায় স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার: রেলমন্ত্রী জামায়াতের শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তাহের উপনেতা মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি নিহত, আশঙ্কাজনক আরও ২ তুরস্কে ন্যাটোর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা: যা জানা গেছে

হিজাব নিয়ে বিতর্কিত মন্তব্য : পাকিস্তানে নিযুক্ত চীনা কর্মকর্তার সমালোচনার ঝড়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১ ৩৮১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

হিজাব নিয়ে বিতর্কিত মন্তব্য পাকিস্তানে নিযুক্ত চীনা কর্মকর্তার, সমালোচনার ঝড়

উইঘুর মুসলিম নারীকে নিয়ে বিতর্কিত মন্তব্য পাকিস্তানে ব্যাপক সমালোচনার জন্ম দিলেন দেশটিতে নিযুক্ত চীনের সংস্কৃতি বিষয়ক কাউন্সিলর ঝ্যাং হেকিং।

জানা গেছে, ঝ্যাং হেকিং রবিবার তার টুইটার অ্যাকাউন্টে একজন উইঘুর মুসলিম নারীর বেলি ড্যান্সের ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, “হিজাব খুলে ফেল, তোমার চোখ আমাকে দেখতে দাও। ” যদিও উইঘুর ওই নারীর মাথায় প্রথাগত হিজাব ছিল না।

টুইটার ব্যবহারকারীদের দাবি, মাথায় হিজাব না থাকা সত্ত্বেও এ ধরনের মন্তব্য করে অবজ্ঞা করেছেন।

বিষয়টি নিয়ে পাকিস্তানে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সমালোচনার জেরে ওই টুইটটি মুছে ফেলেন চীনা ওই কর্মকর্তা।

উল্লেখ্য, জিনজিয়াংয়ের উত্তর-পশ্চিমাঞ্চলে উইঘুর মুসলিমদের ওপর অত্যাচার-নির্যাতন ও গণহত্যার অভিযোগ নিয়ে বিশ্বজুড়েই চীনের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা চলছে।

এমতাবস্থায় ওই চীনা কর্মকর্তার এই টুইটকে ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে মনে করছেন অনেকে পাকিস্তানি নাগরিক। বিষয়ে ওই চীনা কর্মকর্তাকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তারা।

মোহাম্মদ আনাস নামে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, “একজন মুসলিম ও পাকিস্তানি হিসেবে আমি এই ধরনের শব্দ ব্যবহারকে অপরাধ বরে মনে করি। কেননা, হিজাব আমাদের কাছে পবিত্র একটি বস্তু।

আরেকজন ব্যবহারকারী বলেন, “এটি অদ্ভূত বক্তব্য (পোস্ট)। তবে চীনারা এ ধরনের ইসলাম বিদ্বেষী বক্তব্য দিলে পাকিস্তান-চীন সম্পর্ক ভালভাবে শেষ হবে না। ” সূত্র: দ্য প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হিজাব নিয়ে বিতর্কিত মন্তব্য : পাকিস্তানে নিযুক্ত চীনা কর্মকর্তার সমালোচনার ঝড়

আপডেট সময় : ১০:২৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১