ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের পথযাত্রা মার্চ ফর ইনসাফ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ২১৩ বার পড়া হয়েছে

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের পথযাত্রা মার্চ ফর ইনসাফ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারসহ ঘোষিত চার দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর শাহবাগ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগ মোড় থেকে এই পথযাত্রা শুরু হয়। এতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

কর্মসূচির শুরুতে শাহবাগ এলাকায় ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যানার, ফেস্টুন ও লাল-সবুজ পতাকা হাতে নিয়ে অংশগ্রহণকারীরা হাদি হত্যার বিচার না হওয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, হাদি হত্যার বিচার কেন হবে না, তা জানতে চাই। এই সরকার কেন খুনিদের বিচারের মুখোমুখি করতে ব্যর্থ হচ্ছে?

মার্চ ফর ইনসাফ পথযাত্রাটি শাহবাগ থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব-সিটি কলেজ, মোহাম্মদপুর তিন রাস্তার মোড়, রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর-১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যায় আবার শাহবাগে এসে শেষ হওয়ার কথা রয়েছে। ১০টি পিকআপ ভ্যানে করে নেতাকর্মীরা এই দীর্ঘ পথযাত্রায় অংশ নেন।

মিছিল চলাকালে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, রক্ত বন্যায় ভেসে যাবে অন্যায়, লাল-সবুজের পতাকা, ইনকিলাবের পতাকা-হাদি তোমায় দেখা যায় এবং দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এমন স্লোগানে আন্দোলনকারীরা তাদের ক্ষোভ ও প্রতিবাদ তুলে ধরেন।

কর্মসূচিতে অংশ নেওয়া একাধিক নেতা বলেন, নির্বাচনের আগেই হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনি, পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। তাঁরা অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধকে উৎসাহিত করছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এ ক্ষেত্রে নির্লিপ্ত ভূমিকা পালন করছে।

ইনকিলাব মঞ্চের ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে, আগামী ২৪ দিনের মধ্যে পুরো খুনিচক্রের বিচার সম্পন্ন, বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল, ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা এবং সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট দোসরদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচার।

নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :