ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

সড়কে বিধ্বস্ত উড়োজাহাজ, অন্তত ১০ নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ২৪৬ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় বিধ্বস্ত উড়োজাহাজে ছয়জন যাত্রী এবং দুজন ফ্লাইট ক্রু ছিলেন: ছবি রয়টার্স

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ভয়েস ডিজিটাল ডেস্ক

উড়োজাহাজটি অবতরণের চেষ্টার সময় সড়কে বিধ্বস্ত হয়। তাতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে উড়োজাহাজে থাকা আট ব্যক্তি ও দুই মোটরসাইকেল আরোহী রয়েছেন। তবে বিমান চলাচল কর্তৃপক্ষ নিহতের সংখ্যা নিশ্চিত করেনি। বিবিসি এ খবর জানায়।

খবরে বলা হয়েছে, এলমিনা অঞ্চলের কাছে গুথ্রি মহাসড়কে বৃহস্পতিবার দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত উড়োজাহাজটি বিচক্রাফ্ট ৩৯০ মডেলের। এটি লাঙ্গকাউয়ি থেকে সেলাঙ্গর যাচ্ছিল। অবতরণের চেষ্টার সময় এটি বিধ্বস্ত হয়।

সেলাঙ্গর পুলিশ প্রধান হুসেইন ওমর খান বলেছেন, সেলাঙ্গরের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরে পৌঁছার দুই মিনিট আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনও জরুরি সহযোগিতার আহ্বান ছিল না। চাইলে অবতরণের অনুমতি দেওয়া হতো।

বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান নির্বাহী নোরাজামান মাহমুদ বলেছেন, মালয়েশিয়ায় বেসরকারি মালিকানাধীন উড়োজাহাজে মোট ছয় জন যাত্রী এবং দুজন ফ্লাইট ক্রু ছিলেন। তাদের অবস্থা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

একজন প্রত্যক্ষদর্শী বলেছে, তিনি প্রকৌশলী হিসেবে একটি প্রকল্পে কাজ করার সময় বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে দুর্ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের দেখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :