ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

সারাবছর কাঁচা মরিচ কেনেননি কেন, অর্থমন্ত্রীর প্রশ্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩ ২৩৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক 

কাঁচা মরিচের কেজি ৪০০-৫০০ টাকা সাংবাদিকদের এমন প্রশ্ন শুনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পাল্টা প্রশ্ন কাঁচা মরিচ সারাবছর কেনেননি কেন? আপনারা একদিনের জন্য কাঁচা মরিচ কেনেন। কেউ তৈরি করবে বলেন? ক্ষেত লাগবে।

এসময় কাঁচা মরিচের দাম বাড়ার কারণ জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বর্ষা এলেই কাঁচা মরিচের দাম বেড়ে যায়। এসময় অনেকেই অতিরিক্ত কিনে রাখেন। এজন্য এখন বাজারে কাচাঁ মরিচের দাম অস্বাভাবিক।

আইএমএফের ঋণ প্রসঙ্গে তিনি বলেন, আইএমএফ যে লোন দিয়েছে তা আমাদের দুই মাসের রেমিট্যান্সের সমান। তাই এটা শোধ করা আমাদের জন্য কোনো ব্যাপার না।

মূল্যস্ফীতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আমরা যখন শুরু করি তখন মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৩ শতাংশ। এখন এর চেয়ে কম। তার মানে মূল্যস্ফীতি বাড়েনি। বর্তমানে মূল্যস্ফীতি স্থিতিশীল রয়েছে। শুধু টাকার অঙ্কে বিচার করলে হবে না। সামাজিক সুরক্ষা বিবেচনা করতে হবে।

বৃহস্পতিবার জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে মন্তব্য করেন অর্থমন্ত্রী।

এসময় অর্থমন্ত্রীকে বলা হয়, কাঁচা মরিচের কেজি ৪০০-৫০০ টাকা। এর উত্তরে তিনি বলেন, কাঁচা মরিচ সারাবছর কেনেননি কেন? আপনারা একদিনের জন্য কাঁচা মরিচ কেনেন।

তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হলে যাদের খাবার নেই, তাদের খাবার দিতে হবে। আমরা খাবার দিচ্ছি। ভ্যাট মাফ করতে হবে। আয়কর কম নিতে হবে। সেই কাজটি আমরা করছি।

জাইকা নতুন কোনো সহযোগিতা দেওয়ার কথা বলেছে কি না? জানতে চাইলে তিনি বলেন, তাদের প্রকল্পগুলো বর্তমানে কী অবস্থায় রয়েছে, তারা তা দেখতে এসেছে। কিছু কিছু নতুন প্রকল্পও আসবে। নতুন যে প্রকল্পগুলো আসবে, সেগুলোর অধিকাংশই প্রযুক্তি সম্পর্কিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :